• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্তব্যরত পুলিশ সদস্যদের সেবাদান বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2019   Sunday

রাঙামাটি ভিকটিম সাপোর্ট সেন্টারের  কোতয়ালী থানা ও  সদর সার্কেল অফিসে কর্তব্যরত পুলিশ  সদস্যদের সাথে  দুদিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা সেবাদান বিষয়ে প্রশিক্ষণ রোববার সমাপ্ত  হয়েছে।

 

রাঙামাটি ভিকটিম সাপোর্ট সেন্টারের আয়োজিত এবং স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রীন হিল ও সূর্যের হাসি নেটওয়ার্ক-এর সহযোগিতায়  প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীনহীলের উপ-নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান। এসময় গ্রীন হিলের মনিটরিং অফিসার ডাঃ উদয় শংকর দেওয়ান, প্রকল্প পরিচালক সাইলুমং মারমা এবং ক্লিনিক ম্যানেজার ওমর ফারুক উপস্থিত ছিলেন।

 

উক্ত প্রশিক্ষণে মোট ২০ জন পুলিশ বাহিনীর সদস্য ও সদস্যরা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রীন হিলের পক্ষ থেকে প্রশিক্ষক হিসেবে ছিলেন ডাঃ উদয় শংকর দেওয়ান এবং ডাঃ ম্রায়ইং প্রু মারমা।

 

 অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ে সকলেই জ্ঞান থাকা অত্যন্ত জরুরী। কেউ যদি হঠাৎ করে শারীরিক কোন সমস্যা সৃষ্টি হয়, যদি এ বিষয়ে জ্ঞান থাকে তাহলে তাকে তাৎক্ষনিকভাবে চিকিৎসা সেবা দিতে পারবে। প্রয়োজনে বাড়িতে কিছু চিকিৎসা যন্ত্রপাতি কিনে রাখা দরকার বলে আমি মনে করি। কারণ যে কোন  মূহুর্তে যে কেউ অসুস্থ বা দূর্ঘটনা হতে পারে।

 

তিনি আশা প্রকাশ করে আরো বলেন, এই প্রশিক্ষণটি অংশগ্রহণকারী পুলিশ সদস্য ও সদস্যাদের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনেও অনেক উপকারে আসতে পারে। ভিকটিম সাপোর্ট সেন্টারে আগত নির্যাতীতরা সকলেই কমবেশী ইনজুরি হয়ে আসে। তাই তাদেরকে জরুরী ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া দরকার হয়।  কারণ সে সময়ে  চিকিৎসক নাও থাকতে পারে। তাই যতদুর সম্ভব ভিকটিমদের ন্যুনতম প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য কর্তব্যরতদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান বিষয়ে দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন।

 

গ্রীন হিলের উপ-নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান তাঁর বক্তব্যে বলেন, গ্রীন হিলের সাথে ভিকটিম সাপোর্ট সেন্টার শুরু থেকেই ওতপ্রোতভাবে জড়িত। শুরুর দিকে ইউকেইড-এর আর্থিক সহায়তায় লিগেল এইড সার্ভিস (সিএলএস) প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কাজে সরাসরি সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে প্রকল্প সমাপ্ত হওয়ার পর যোগাযোগ কিছুটা কমে যায়। তারপরেও গ্রীন হিলের প্রতিনিধি মিটিংএ নিয়মিত উপস্থিত থেকে যোগাযোগ রক্ষার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা করে আসছেন। গ্রীন হিল ভিকটিম সাপোর্ট সেন্টার এর সাথে শুরু থেকেই আছি এবং আগামীতেও পাশে থাকবো আশাবাদ ব্যক্ত করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ