• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2019   Saturday

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে শনিবার দূর্গম বিলাইছড়ি উপজেলার অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।


শ্রী শ্রী করুনাময়ী কালী মন্দির প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। অনুষ্ঠানে বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অংচাখই কার্বারী, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম শাহিদুল ইসলাম, বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংচঙ্গ্যা, বিলাইছড়ি ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, বিলাইছড়ি করুনাময়ী কালী মন্দিরের পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল কান্তি দে’সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

এর আগে বিলাইছড়ি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণ করেন অতিথিরা প্রত্যেক পূজা মন্ডপে করতালি, শঙ্কধ্বনী ও ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয় সনাতনী ভক্তবৃন্দরা। পরে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া করুনাময়ী কালী মন্দির পূজা উদযাপন কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পূজা বা প্রতিটি উৎসব হোক ধনী গরীব সহ সমাজের প্রত্যেক মানুষের আনন্দ আর মহামিলনের মহোৎসব। সামান্য ভালো চিন্তা-চেতনা ও চেষ্টাই আমাদের সমাজে বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে পারে। যদি প্রতিটি স্বচ্ছল পরিবার একজন অসহায় মানুষের দায়িত্ব নিতো তাহলে দুঃস্থ বা সুবিধাবঞ্চিত শব্দটি আমাদের সমাজ থেকে দূরে থাকতো। সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামর্থ্যবান সকল মানুষের নৈতিক দায়িত্ব। তাই সকল ভেদাভেদ ভুলে সুন্দর সমাজ বিনির্মানে যাতে ভূমিকা রাখতে পারি সেজন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ