• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটির বরকলে মধ্যম বরুনাছড়ি ১০নং জামে মসজিদের উদ্বোধন
হিংসা-বিদ্বেষ পরিহার করে সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করতে হবে- বৃষ কেতু চাকমা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2019   Saturday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, হিংসা-বিদ্বেষ পরিহার করে সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করতে হবে। সকলে সমন্বিতভাবে কাজ করলে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন একটি অসাম্প্রদায়িক ও উন্নয়নশীল দেশ গঠন করা দ্রুত সম্ভব হবে।


শনিবার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মধ্যম বরুনাছড়ি ১০নং জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।


বরুনাছড়ি ১০নং জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ পান্না মিয়ার সভাপতিত্বে মসিজদ প্রঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ চাকমা, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পদক মোঃ হানিফ, বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা’সহ মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্যব্যাক্তিবর্গরা বক্তব্য রাখেন।


পরে বরকল উপজেলার সনাতনধর্মালম্বীদের বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সুবলং হঁরি মন্দির পরিচালনা কমিটিকে সুষ্ঠ ও সুন্দরভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য অতিথিরা।

 

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। সকল ধর্ম-বর্নের মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমতলের ন্যয় পাহাড়ের আনাচে কানাচে প্রতিটি ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করতে পারে সে লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে দিচ্ছে। তিনি বলেন, আমাদের সমাজে অনেক বিত্তবান রয়েছে তাদেরকে দেশ, সমাজ এবং মানুষের জন্য কিছু করে যেতে হবে। মানুষ তার ভালো কাজের মধ্যেই বেঁচে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ