• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বরকলে সার্বজনীন শারদীয় দূর্গোৎসবের মাঙ্গলিক শুভ উদ্বোধন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2019   Saturday

রাঙামাটির বরকলে শ্রী শ্রী হরিমন্দিরে বর্ণিল অায়োজনের মধ্যে দিয়ে সার্বজনীন শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। 

 

শুক্রবার সন্ধ্যা ৭টায় বরকলের শ্রী শ্রী হরিমন্দিরে ধর্মীয় অালোচনা সভা ও ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে সার্বজনীন দূর্গোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুভ উদ্ভোদন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা।  

 

অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি  সুমন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও বরকল মডেল থানার  অফিসার  ইনচার্জ মোঃ জসীম উদ্দিন। 

 

এসময় অাইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বরকল উপজেলার হেডম্যান ও  কার্বারী এ্যাসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা  বরকল ইউনিয়নের অাওয়ামীলীগের সভাপতি ছিংহেন রাখাইন অনুষ্ঠান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈকত মহাজন ভূবণ ও শ্রী শ্রী হরিমন্দিরের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দোলন দাশ সহ বিভিন্ন এলাকার মা দূর্গার ভক্তরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন- ধর্ম যার যার উৎসব সবার বলে তিনি মন্তব্য করেন। 

 

তিনি বলেন ধর্মীয় অনুশাসনে প্রকৃত শিক্ষা গ্রহণ না করলে দেশে অরাজকতা সৃষ্টি হবে।একমাত্র  প্রকৃত ধর্মীয় শিক্ষায় পারে ব্যক্তি, সমাজ,পরিবার, রাষ্ট্র পরিবর্তন করতে ও মানব কল্যাণমূখী হতে। তিনি অায়োজিত সার্বজনীন শারদীয় দূর্গোৎসবে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন। 

 

তিনি অারো বলেন বরকল উপজেলা পরিষদে কোন বরাদ্দ না থাকায় সার্বজনীন শারদীয় দূর্গোৎসবে অনুদান দিতে না পাড়ায় দুঃখ প্রকাশ করেন। তবে চলতি বছরে যদি উপজেলা পরিষদে নতুন কোন বরাদ্দ অাসে তখন শ্রী শ্রী হরিমন্দিরের উন্নয়নের স্বার্থে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে অাশা প্রকাশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ