• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2019   Monday

“অন্তভূক্তিমূলক টেকসই উন্নয়ন:দুর্নীতির বিরুদ্ধে একসাথে” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার রাঙামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে জলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সচেতন নাগরিক কমিটি এর যৌথ আয়োজনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধনের পর পর ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধনে সনাক, স্বজন, ইয়েস ইয়েস ফ্রেন্ডস, দুদক, দুপ্রক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণী এবং পেশার জনগণ অংশগ্রহণ করেন।


মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক জিএম আহসানুর করিম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমুখ। সনাক টিআইবি’র পক্ষ থেকে দিবসটির গুরুত্ব টিআইবি’র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন টিআবি’র এরিয়া ম্যানেজার বেনজিন চাকমা।


সভায় দুদকের সহকারি উপ পরিচালক বলেন, বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। দেশ থেকে দুর্নীতি দূর করতে হলে সাধারণ মানুষের কাছে পৌছাতে হবে, এ জন্য দুর্নীতিবিরোধী কার্যক্রম গ্রাম পর্যায়ে পৌছে দিতে হবে। এ ছাড়া পরিবারের মধ্য থেকেই প্রথম দুর্নীতি প্রতিরোধ হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। সামাজিকভাবে দুর্নীতি হ্রাস করতে পারলে তা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি দূর করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে তিনি আরো বলেন দুর্নীতি একটি বৈশি^ক সমস্যা। ফলে সবাইকে এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। মূল্যবোধের অবক্ষয়ের কারনে সমাজে দুর্নীতি ব্যাপ্তি লাভ করছে এবং এই অবক্ষয় রোধ করার জন্য সামাজিক আন্দোলন প্রয়োজন। দুদকের নিকট অভিযোগ প্রদানের জন্য টোল ফ্রি ১০৬ নাম্বার এ ফোন করে জানানোর জন্য আহ্বান জানান।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারীভাবে দুদক এবং বেসরকারীভাবে টিআইবি সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও দুর্নীতি একেবারে নির্মূল করা সম্ভব হয় নাই, তবে অনেকখানি কমে এসেছে। তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন। আমাদের সাবার লক্ষ্য হওয়া উচিত দুর্নীতি বিষয়গুলো আস্তে আস্তে কমিয়ে আনা। সে ক্ষেত্রে পারিবারিক ও সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি দূর করা সম্ভব। এ জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আগামী প্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব জাগ্রত করার মাধ্যমে দুর্নীতি রোধে সকলকে সচেষ্ট হতে হবে।


উল্লেখ্যে ২০০৪ সাল থেকে টিআইবি দিবসটি উদ্যাপন করলেও ২০১৭ সালে হতে প্রথম রাষ্ট্রীয়ভাবে দেশব্যাপী আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ