• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বরকলে নানান আয়োজনে মহান বিজয় দিবস পালিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2019   Monday

রাঙামাটির বরকলে যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা মাঠ প্রাঙ্গনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে শহীদ মিনারে প্রভাত ফেরীতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মহান বিজয় দিবসের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

 

দিবসটির শুরুতে  উপজেলা মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,ডিসপ্লে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা। এসময়  বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক চেয়ারম্যান করুনা মোহন চাকমা, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা ও আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,মুক্তিযোদ্ধাবৃন্দ,আওয়ামীলীগ ও জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।        

                

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টের খেলার মধ্যে বিভিন্ন বয়সের দৌড় প্রতিযোগিতা,বালতিতে বল নিক্ষেপ খেলা,অংক দৌড়,শিশুদের বিস্কুট দৌড়, ভদ্রমহিলাদের মিউজিক্যাল বল/বালিশ খেলা, যেমন খুশি তেমন সাজো,টি২০ ক্রিকেট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ  ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের শুভেচ্ছা পুরস্কার ও দু`জন বীর মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড বিতরণ করা হয়।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

        

 

 

ads
ads
আর্কাইভ