• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে আইন ও মানবাধিকার বিষয়ক সভার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2019   Monday

সোমবার বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে রাঙামাটি পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বিহারপুর এলাকায় আইন ও মানবাধিকার বিষয়ক সভার আয়োজন করা হয়।


সাপোর্টিং পিপলস এন্ড রিবিউল্ডিং কমিউনিটি(স্পার্ক) এর উদ্যোগে সংস্থাটির প্রকল্প সমন্বয়কারী শিপন চাকমা। এতে উপস্থিত ছিলেন বিহারপুর এলাকার গ্রাম প্রধান কার্বারী প্রিয় জীবন চাকমা, উক্ত এলাকার পুলিন বিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপিন চাকমা এবং রাঙ্গামাটি ইউনিট, ব্লাস্ট এর স্টাফ ল’ইয়ার অ্যাডভোকেট মিলন চাকমা।


সভায় ব্লাষ্টের রাঙামাটি ইউনিটের স্টাফ ল’ইয়ার অ্যাডভোকেট মিলন চাকমা ব্লাস্ট এর পরিচিতি, ব্লাস্ট কিভাবে এবং কাদের আইনী বিষয়ে সহায়তা দেয় সে বিষয়ে আলোকপাত করেন এবং পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, পিতা-মাতার ভরনপোষণ আইন, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ বিবিধ আইনের উপর সংক্ষিপ্ত ধারণা দেন। বিহারপুর এলাকার গ্রাম প্রধান কার্বারী প্রিয় জীবন চাকমা উক্ত আইন ও মানবাধিকার বিষয়ক সভার আয়োজন করার জন্য বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাঙামাটি ইউনিটের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এলাকার ছোটখাট বিরোধসমূহ তিনি প্রথাগত আইনের আলোকে সালিসের মাধ্যমে নিষ্পত্তি করেন বলে জানান।


মুক্ত আলোচনায় বিভিন্ন বিষয়ে আইনী পরামর্শ চাইলে রাঙামাটি ইউনিট, ব্লাস্ট এর স্টাফ ল’ইয়ার অ্যাডভোকেট মিলন চাকমা আইনী পরামর্শ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ