• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সনাক ও নারী বান্ধব কর্মসূচীর কার্যক্রমের ফলে জেনারেল হাসপাতাল নারীবান্ধব হাসপাতালের স্বীকৃতি পেয়েছে-সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2019   Tuesday

রাঙামাটির সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত¦াবধায়ক ডা: শহীদ তালুকদার বলেছেন, রাঙামাটি জেনারেল হাসপাতাল নারীবান্ধব হাসপাতালের স্বীকৃতি পেয়েছে। সনাক এবং নারী বান্ধব কর্মসূচীর আওতার বিভিন্ন কার্যক্রমের ফলে এ স্বীকৃতি পেয়েছে।  তিনি আরো বলেন, সনাক-টিআইবি এর বিভিন্ন কার্যক্রম ও সহযোগিতার মাধ্যমে হাসপাতালের সেবার মান পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। পৌরসভা ও হাসপাতাল কর্তৃপক্ষের সচেতনতামূলক প্রচারনার ফলে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব দেশের অন্যান্য জেলার তুলনায় এখানে কম হয়েছে।

 

মঙ্গলবার জনারেল হাসপাতালের তত্তাবধায়ক কক্ষে আয়োজিত সনাকের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

সভায় জেনারেল হাসপাতাল ও সনাকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় টিআইবি’র এরিয়া ম্যানেজার বেনজিন চাকমার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার শওকত আকবর, রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহকারি পরিচালক নিহার রঞ্জন নন্দী, টিআইবি’র চট্টগ্রাম ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার মো: জসিম উদ্দিন, প্রমূখ

 

সভায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক এর কাজের মাধ্যমে যে ইতিবাচক পরিবর্তনগুলো হয়েছে সেগুলো বিভিন্ন উপজেলায় সম্প্রসারণ, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, সুয়ারেজ লাইন, পরিস্কার পরিচ্ছন্নতা, পাবলিক টয়লেট নির্মাণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

 

 সভাপতির সমাপনী বক্তব্যে সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, সেবার মান উন্নয়নের ক্ষেত্রে সনাকের মাধ্যমে উত্থাপিত যে সমস্ত বিষয় সভায় আলোচনা হয়েছে সেগুলো সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বাস্তবায়িত হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ