• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বিলাইছড়িতে উপজেলা পর্যায়ে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2020   Sunday

রাঙামাটির বিলাইছড়িতে রোববার উপজেলা পর্যায়ে আনÍ:প্রাথমিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুপময় চাকমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দীঘলছড়ি আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া দীঘলছড়ি আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার মধ্যে ৫০ ও ১০০ মিটার দৌড়, ২৫ মিটার চকলেট দৌড়, দীর্ঘলাফ ও উচ্চলাফ, ভারসাম্য দৌড়, ক্রিকেট বল নিক্ষেপ, অংক দৌড়, ছড়া ও কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, সুন্দর হাতের লেখা, একক অভিনয়, পল্লীগীতি/লোকগীতি ও দেশাত্ববোধক গান ইত্যাদি অনুষ্ঠিত।


অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শুধু পড়ালেখা করলে হবেনা, পাশাপাশি খেলাধূলা ও গান বাজনা করতে হবে। তাহলে একদিন তুমি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। কারণ একটা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই একস্ট্রা কারিকুলামগুলো খুবই জরুরী। তারা আরও বলেন, তোমরা যাতে ভবিষ্যতে বিশ্বমানের হিসেবে গড়ে উঠতে পার তার জন্য এই প্রতিযোগিতাগুলো দেয়া হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ