• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

রাঙামাটিতে গুর্খা জনগোষ্টীর গোরখালী ভাষা, সংস্কৃতি ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সেমিনার

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2020   Friday

শুক্রবার রাঙামাটিতে গুর্খা জনগোষ্টীর গোরখালী ভাষা, সংস্কৃতি ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সেমিনার ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা এবং রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউটের আয়োজনে সেমিনারে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক রুনেল চাকমা,  রাঙামাটির বিশিষ্ট কবি সাহিত্যিক ও লেখক শিশির চাকমা, রাঙামাটি মার্কেন্টাইল ব্যাংকের ম্যানাজার রনজিত  বাহাদুর রায়, গুর্খা কালচারাল ফোরামের সদস্য সুজিত নেওয়ার, রুপশ্রী নেওয়ার`সহ গুর্খা জনগোষ্টীর  নের্তবৃন্দরা।

 

১৮৭১ সনে পার্বত্য চট্টগ্রামে গুর্খা জনগোষ্ঠির আগমন, গুর্খা রেজিমেন্ট, ভাষা, সংস্কৃতি কৃষ্টি কালচার ও পূর্ব ইতিহাস নিয়ে অনুষ্ঠানে  প্রবন্ধ পাঠ করেন সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতন ও গুর্খা কালচারাল ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ বাহাদুর গুর্খা। 

 

অনুষ্ঠানে  বক্তারা বলেন, প্রত্যেক জাতির নিজেদের ঐতিহ্য, ভাষা শিক্ষা ও সংস্কৃতি নিজেদের টিকিয়ে রাখতে হবে। অন্য কেউ এসে সেগুলো টিকিয়ে রাখবেনা। আর এই সকল বিষয়গুলো বাঁচিয়ে রাখতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। বক্তরা বলেন, অন্যান্য জাতিগোষ্ঠীর তুলানায় শিক্ষাদীক্ষায় গুর্খা জনগোষ্ঠীরা অনেক অনেক পিছিয়ে। তাই আমাদের নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বক্তরা বলেন, গুর্খা জনগোষ্টীর যে সমস্ত ঐতিহ্যবাহী সংস্কৃতি কর্মকান্ড রয়েছে সেগুলো উপস্থাপনের মাধ্যমেও জনপ্রীয়তা অর্জন ও পরিচিতি লাভ করা সম্ভব। তাই সংস্কৃতিগুলোকে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপন করতে হবে।

 

বক্তারা আরো বলেন, বর্তমান সরকার দেশের সকল সম্প্রদায়ের প্রতি আন্তরিক। তাই অন্যান্য নৃ-গোষ্ঠির ন্যয় গুর্খা সম্প্রদায়কেও নৃ-গোষ্ঠির তালিকায় অর্ন্তভুক্ত করে স্বীকৃতি প্রদান করেছে। তাই সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

 

উল্লেখ্য, বর্তমান সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ২৩ মার্চ ২০১৯ তারিখের প্রকাশিত গেজেটে বাংলাদেশের মোট ৫০ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির তালিকায় গুর্খাদের ৩০ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুর্খাদের কাছে এ স্বীকৃতি এক অনন্য আর্শিবাদ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ