• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

সরস্বতি পুজা উপলক্ষে রাঙামাটিতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2020   Friday

স্বরস্বতি পুজা (বানী অর্চণা) উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে আলোচনাসভা, শিক্ষা উপকরণ, বৈসাবি পুরস্কার বিতরণ, দুঃস্থদের শীতবস্ত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 শহরের গর্জনতলী এলাকার তিন রাস্তার মোড়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়য়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান। বলাকা ক্লাবের সভাপতি ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি অখন্ড মন্ডলী মন্দিরের সহ-সভাপতি প্রাণেশ^র ত্রিপুরা, সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসার প্রহেলিকা ত্রিপুরা, বলাকা ক্লাবের সাবেক সভাপতি রুপেন ত্রিপুরা, বলাকা ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন ত্রিপুরা। পরে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও দুঃস্থ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, পড়াশুনা করে তোমাদের শিক্ষিত ভালো মানুষ হয়ে দেশের মঙ্গল বয়ে আনতে হবে। তোমাদের মধ্যে মানবিকতাকে জাগ্রত করতে হবে। সামাজিক মূল্যবোধ তৈরি করতে হবে তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তিনি বলেন, অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে একটু সাহায্যের হাত প্রসারিত করলে সমাজের গরিব মানুষগুলোর উপকৃত হবে। তাই আসুন আমরা যার যার অবস্থান থেকে এসব দুঃস্থ মানুষগুলোর পাশে দাঁড়াই।

 

সভাপতির বক্তব্যে বলাকা ক্লাবের সভাপতি ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা বলেন, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে মূল ¯্রােতধারায় যুক্ত করতে বর্তমান সরকার কাজ করছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। তাই নৃ-গোষ্ঠীর শিশুরা যাতে নিজস্ব ভাষায় পড়ালেখা করতে পারে সে লক্ষ্যে তাদের নিজস্ব ভাষায় পাঠ্যবই বিতরণ করছে। যাতে করে সমতলের শিশুদের ন্যয় পাহাড়ের শিশুরাও শিক্ষায় এগিয়ে চলে। তিনি বলেন, ‘অসহায় মানুষগুলোর পাশে আমাদেরকেই দাঁড়াতে হবে। আমরা এগিয়ে এলে অন্যরাও আসবে। ভালো লাগা থেকে আমরা এসব কাজ করি। অসহায় মানুষকে খুশি করতে পেরে তৃপ্ত হই নিজেরাও। আর আমাদের এসব মানবিক কাজে রাঙ্গামাটি পৌর মেয়র, উপজেলা পরিষদ, প্রশাসন ও সাংবাদিক’সহ যারাই সহয়োগিতা করেছেন তাদের প্রতি রইলো কৃতজ্ঞতা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ