• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2020   Sunday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে ফারুক হোসেন(২৩) নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গার ১০ নাম্বার ভাঙ্গাব্রীজ এলাকার পাহাড়ের ঢালু থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।


জানা যায়,গেল শনিবার সকালে মহালছড়ি থেকে ভাড়া নিয়ে আলুটিলা যায়। এরপর থেকে তার কোন খোঁজ ছিলনা। ফোনও বন্ধ ছিল। এই নিয়ে পরিবার থেকে মহালছড়ি ও খাগড়াছড়ি থানায় মৌখিকভাবে জানানো হয়। পরে রোববার বিকালে সাড়ে ৪ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফারুক এক সন্তানের জনক।


মহালছড়ি মহেন্দ্র লাইন ম্যানেজার হারাধন বনিক বলেন, নিখোঁজের পর থেকে আমরা চারপাশে অনেক খোঁজাখুঁজি করেছি। তবে তার কোন হদিস পাচ্ছিলাম। পরে আজ রোববার তার মরদেহ পাওয়া যায়। ফারুক হোসেন মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকার মৃত মোঃ আলম ওরফে মিষ্টি আলমের ছেলে। পেশায় সে একজন মহেন্দ্র চালক।


খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, পরিবার থেকে ফারুক হোসেন নিখোঁজের সাধারণ ডায়েরী করার পরপরি মাটিরাঙ্গা থেকে তার মরদেহ উদ্ধারের খবর আসে।


মাটিরাঙ্গা থানার ওসি সামছূদ্দিন ভূইয়া জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ