• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বিশ্বমিত্র চাকমাকে বাঁচাতে এগিয়ে আসুন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2020   Thursday

রাঙামাটির জুরাছড়ি উপজেলার শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বমিত্র চাকমার চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহের কাজ বৃহস্পতিবার  থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

 

বনরূপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বিশ্বমিত্র চাকমার চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহ কমিটির এক সভার মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। রাঙামাটি সদর উপজেলার  সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও তহবিল সংগ্রহ কমিটির আহবায়ক সবিনয় চাকমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কমিটির সহ আহবায়ক রাঙামাটি বিএম কলেজের প্রভাষক আনন্দজ্যোতি চাকমা, সাংবাদিক হিমেল চাকমা, সদস্য সচিব বনরূপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি স্নেহাশীষ চাকমা, হিলর ভালেদী সভাপতি সুপ্রিয় চাকমা শুভ, বিশ্বমিত্রে বড় ভাই অনন্ত রঞ্জন চাকমা।

 

সভায় সিদ্ধান্ত হয় বিশ্বমিত্রের চিকিৎসা তহবিল সংগ্রহের জন্য হৃদয়বান ব্যক্তির কাছ থেকে মানবিক সহায়তা গ্রহণ করা হবে। সভায় দেশ বিদেশের হৃদয়বান ব্যাক্তিদের কাছ থেকে মানবিক সহায়তা কামনা করা হয়। সভায় তহবিল সংগ্রহ কমিটির সহ আহবায়ক সাংবাদিক হিমেল চাকমা বলেন, বিশ্বমিত্রকে বাঁচিয়ে রাখার সকল শিক্ষক, হৃদয়বান ব্যাক্তিরা এগিয়ে আসলে তার চিকিৎসা সফলভাবে শেষ হবে। শুধু যোগাযোগ সমন্বয়ের অভাবের কারণে এতদিন বিশ্বমিত্রের চিকিৎসা পাচ্ছেন না। তহিবিল সংগ্রহ কমিটি সবাইকে এক প্লাটফর্মে এনে তহবিল সংগ্রহের কাজটি করে বিশ্বমিত্রের চিকিৎসা খরচ যোগান দেওয়া হবে।

 

উল্লেখ্য শিক্ষক বিশ্বমিত্র চাকুরীতে যোগদানের এক বছরের মাথায় অসুস্থ হলে ডাক্তারি পরীক্ষায় জানা যায় তার দুটো কিডনী নষ্ট হয়েছে। ডাক্তাররা তাকে বাঁচাতে হলে কিডনী প্রতিষ্ঠাপন করার পরামর্শ দেন। কিডনী দাতা না পাওয়ার কারণে এতদিন ডায়ালাইসিসের মাধ্যমে জীবন সংগ্রামে বেঁচে আছেন। এ চিকিৎসা করতে ইতিমধ্যে সহায় সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয় পড়ে তার পরিবার। সম্প্রতি একজন কিডনী দাতা পাওয়া গেলে বেঁচে থাকার  আশা জাগে। তাই কিডনী প্রতিষ্ঠাপন ও পরবর্তী চিকিৎসার জন্য হৃদয়বান ব্যাক্তিদের কাছে মানবিক সহায়তা কামনা করে তার পরিবার। এর প্রেক্ষিতে বিশ্বমিত্র চাকমার চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহ কমিটি গঠন করা হয়। সোনালী ব্যাংক বনরূপা শাখায় বিশ্বমিত্র চাকমার চিকিৎসা সহায়তা তহবিল খোলা হয়। যার হিসাব নম্বর ৫৪০২৩০২০০০৪১৮। এছাড়াও মোবাইল ব্যাংকিং “ বিকাশ’’ এর মাধ্যমেও তহবিল সংগ্রহ করা হচ্ছে। যার নম্বর ০১৫৫০০০২৬৯৩, ০১৮৬৫৩৬৭৫৫৯, ০১৫৩৩০৯৯১৬৬, ০১৫৫৬৭১০০৮২।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ