• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

বরকলে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2020   Wednesday

বরকলে "বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত  হয়েছে।           

 

মঙ্গলবার উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে  ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায়  দিন ব্যাপী সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক।এসময় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন, বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন, রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর রিনা চাকমা প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি এবং মিডিয়াকর্মী সহ ৬০ জন অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন,বৈধভাবে বিদেশে গেলে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। বঙ্গবন্ধু স্বাধীনতা মুক্তির সংগ্রামে যেমনটি যুদ্ধ করেছিলেন তেমনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য অারো একবার যুদ্ধ করতে হবে। অার জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবকদের কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে এবং কোন ধরনের প্রতারকের হাতে প্রতারিত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে বলে বক্তারা উল্লেখ করেন । 

 

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বনলন, বিদেশ যাওয়ার পূর্বে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, চাকুরীর চুক্তিপত্র, ভিসা পাওয়া ও ফি পরিশোধ এবং রশিদ গ্রহণসহ বিভিন্ন বিষয়ের উপর  সচেতন থাকতে হবে।   

 

তিনি আরো বলেন, বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপে বিদেশে যেতে কোন ধরনের সমস্যার সম্মুখিন হতে হবে না। তাই সকল মানুষকে বিদেশে যেতে হলে যথাযথ নিয়ম অনুযায়ী যেন যায় এবং কোন ধরনের প্রতারকের হাতে যেন প্রতারিত না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি স্ব- স্ব এলাকায় যুবকদের উন্নয়ন দক্ষতা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বিদেশ যেতে  উৎসাহিত করার জন্য জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গকে অাহ্বান জানান।     

   

উল্লেখ্য, জেনে, বুঝে বিদেশ যাই- অর্থ সম্মান দুটোই পাই” এই প্রতিপাদ্যকে বিষয় নিয়ে দেশে "বৈদেশিক আয় বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থান" সৃষ্টির লক্ষ্যে প্রতিটি উপজেলা থেকে ১ হাজার মানুষকে দক্ষ করে বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়ে "বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেনতা" শীর্ষক  এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ