• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

দৈনিক সাঙ্গুর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2020   Saturday

চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গুর ১৮ তম বর্ষ পদার্পণ উপলক্ষে শনিবার রাঙামাটিতে র‌্যালী, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

রাঙামাটি পৌরসভা কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটির প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

বিশেষ অতিথি ছিলেন দৈনিক সাঙ্গু ও দৈনিক বায়ান্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক বায়ান্ন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হুমায়ুন কবীর, দৈনিক সাঙ্গুর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মামুনুর রশিদ, দৈনিক সাঙ্গুর নির্বাহী সম্পাদক মেজবাহ উদ্দিন, দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি, রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান রাজন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সাঙ্গু রাঙামাটি জেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক মনসুর আহম্মেদ। অনুষ্ঠানে দৈনিক সাঙ্গু পত্রিকায় কর্মরত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলার প্রতিনিধিরা ও উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী এবং  দৈনিক সাঙ্গু ও দৈনিক বায়ান্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকীকে সম্মননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দৈনিক সাঙ্গুর পক্ষ থেকে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সাংবাদিক ফজলুর রহমান রাজন ও রাঙামাটির তরুন সমাজসেবক মোঃ আবু তৈয়বকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে আলোচনাসভা শেষে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। এছাড়া পত্রিকাটির ১৮ তম বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন, জনপ্রতিনিধি ও মিডিয়ার সাথে সবসময় সু-সম্পর্ক থাকাটা অত্যন্ত জরুরী কারন সাংবাদিকদের সাথে সঠিকভাবে সমন্বয় করতে পারলে তাদের মাধ্যমে সমাজের অনেক কিছু যেমন দ্রুত জানা যায় তেমনি সমাজের যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যা সমাধানে ভূমিকা রাখা যায়। তিনি সাঙ্গুর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্পাদকসহ এর সংশ্লিষ্ট সকলের সফলতা কামনা করেন।

 

সভাপতির বক্তব্যে দৈনিক গিরিদর্পণের সম্পাদক একেএম মকছুদ আহমদ বলেন, পার্বত্য চট্টগ্রামে যারা সাংবাদিকতা করে তাদের অনেক রকম পরিস্থিতির মূখোমুখি হতে হয়। চট্টগ্রাম বিভাগ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা সাঙ্গুর ১৮ বছর পূর্ণ হলো। এটা অনেক বড় একটি সাফল্য কারন একটি দৈনিক পত্রিকা চালানো সহজ বিষয় নয়। সাঙ্গু ১৮ বছর ধরে সফলতার সাথে যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা তুলে ধরার জন্য তিনি সাঙ্গু পত্রিকার কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ