• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিলাইছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2020   Friday

বিলাইছড়িতে শুক্রবার  নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়–য়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম।

 

আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিবস উদযাপনের পরিসমাপ্তি ঘটে।

 

এর আগে দিবসটির প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের আতœার স্মরণে উপজেলা পরিষদ ও প্রশাসন, সরকারী বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং সকাল ৬টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রভাত ফেরীর আয়োজন করা হয়।  এছাড়া সকল সরকারী বে-সরকারী, স¦ায়ত্বশাসিত ও ব্যবসা প্রতিষ্ঠান ভবনসমূহে জাতীয় পতাকা যথাসময়ে অর্ধনমিত রাখা হয়।

 

এ সময় বক্তারা বলেন, একটি জাতির প্রাণ হলো নিজের মাতৃভাষা। কোন জাতিকে ধ্বংস করার প্রধান হাতিয়ার হলো তার নিজের ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করা। তাই স্বাধীনতার পূর্বে মাতৃভাষা রক্ষার জন্য এদেশে ১৯৫২ সালে আমাদের ভাষা আন্দোলন করতে হয়েছিল। এ ভাষা আন্দোলন করতে গিয়ে সালাম বরকত রফিক জব্বার ও শফিউরসহ নাম না জানা আরও অনেক দামাল ছেলেদের প্রান দিতে হয়েছিল। আজ আমরা প্রানভরে তাদের শ্রদ্ধা ও সালাম নিবেদন করছি। তাদের সেই আত্ম-ত্যাগের বিনিময়ে এদেশে আজ আমরা আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলা ও লেখার স্বাধীনতা লাভ করেছি।

 

এতে আরও গৌরবের বিষয় হলো যে, আমাদের ৫২’র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আজ পৃথিবীর প্রতিটি জাতি তার নিজের মায়ের ভাষায় কথাবলা ও লেখার স্বাধীনতালাভ করতে পেরেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ