• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বরকলে মাসিক আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2020   Monday

বরকলে   সোমবার  আইন শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায়  উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হকের  সভাপতিত্বে বরকল মডেল থানার  প্রতিনিধি এসআই প্রভাকর বড়ুয়া  উপস্থিত ছিলেন। এসময় বরকল প্রেস ক্লাবের সভাপতি বিহারী চাকমা সুবলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধুমিলন চাকমা  বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  কমলেন্দু বিকাশ চাকমা  আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ও  বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা সমাজ সেবা কর্মকর্তা মোঃ বজলুল করিম  বরকল ৪৫ বিজিবির প্রতিনিধি নায়েব সুবেদার মোঃ মোনায়েম খান, ছোট হরিণা ১২ বিজিবি প্রতিনিধি  সুবেদার মোঃ সাইফুল ইসলাম সহ আইন- শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা  উপস্থিত ছিলেন।  

 

আইনশৃংখলা সভায় বক্তারা বলেন, অন্যান্য উপজেলার তুলনায় বরকল উপজেলার আইনশৃঙ্খলা অত্যান্ত ভালো। এ ধারা যেন আগামীতেও বজায় থাকে আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা এ প্রত্যাশা রাখেন।

 

৪৫ বিজিবির প্রতিনিধি নায়েব সুবেদার মোঃ মোনায়েম খান বলেন, ভারত সীমান্তে বিএসএফ এর নতুন ব্যাটালিয়নের  সদস্যদের আচরণ ভালো নয়। সেক্ষেত্রে বাংলাদেশের কোন নাগরিক যাতে অবৈধভাবে আসা যাওয়া না করে এবং কোন ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ না করে তার প্রতি সচেতন থাকার আহ্বান জানান। তার পাশাপাশি বর্ডার সীমান্ত এলাকায় সচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধিদের  সহযোগিতা কামনা করেন।

 

বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে বাজার চৌধুরী এবং রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দদের আইনশৃঙ্খলা সভায় আহ্বান করা উচিৎ বলে তিনি মতামত তুলে ধরেন ।

 

বরকল প্রেস ক্লাবের সভাপতি বিহারী চাকমা বক্তব্যর উপর ভিত্তি করে বলেন মানুষ শান্তি প্রিয় এবং সকলেই শান্তি চাই। আর এ  প্রত্যাশা সকলের থাকা উচিৎ। আইনশৃঙ্খলা সভায় বাজার চৌধুরী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতির পাশাপাশি গ্রামের প্রথাগত নেতৃবৃন্দেরও আইনশৃঙ্খলা সভায় উপস্থিত থাকার বিষয়টি সুনজরে আনা হলে আইনশৃঙ্খলা রক্ষা করা অারো সুদৃঢ় হবে বলে তিনি মনে করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ