• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বরকলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2020   Sunday

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রোববার বরকলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে  উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রমূখ। 

 

এসময় উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা জ্যাকলিন চাকমা,  পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক অভীক চাকমা, উপজেলা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক চিচি মুনি চাকমা ও অাইমাছড়া ইউনিয়ন পরিষদের ৪,৫ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য (সংরক্ষিত) শুভ মালা চাকমা সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর  থেকে শুরু করে উপজেলা মাঠ প্রদক্ষিণ শেষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

বক্তারা বলেন, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার নিজেকে অাদায় করে নিতে হয়। তার অাগে অধিকার অাদায় করার মত স্বক্ষমতা এবং সচেতনতা গড়ে তুলতে হবে। নারীদের নিজের যোগ্যতা নিজেই অর্জন করতে হবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যোগ্যতা ভাগাভাগি করার বিষয় নয়,সেই যোগ্যতা নিজেই অর্জন করতে হবে।সার্টিফিকেট অর্জন করে  শিক্ষিত হওয়া যায় না,শিক্ষিত হতে গেলে  যোগ্যতা এবং  স্বক্ষমতা অর্জন করা দরকার । বর্তমান সরকার নারীবান্ধব সরকার। নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানাভাবে ভূমিকা পালন করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। এমনকি নারীদের দক্ষতা অর্জনের লক্ষ্যে বিভিন্নভাবে প্রশিক্ষণের সুব্যবস্থাও করে দিয়েছেন। সুতরাং নারীদের যোগ্যতার ভিত্তিতে এগিয়ে অাসা উচিৎ।দেশকে উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পুরুষদের পাশাপাশি নারীর ভূমিকা অনস্বীকার্য।

 

বক্তারা অারো বলেন, বেগম রোকেয়া এবং বৃটিশ বিরোধী অান্দোলনকারী প্রীতিলতার জীবনী থেকে নারীদের শিক্ষা গ্রহণ করা উচিৎ।

 

চেষ্টা করলে নারীদের মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব। নারীরা এখন অান্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে গেছে।সেক্ষেত্রে নারীকে নারী হিসেবে মনে না করে মানুষ হিসেবে মনে করা উচিৎ বলে বক্তারা উল্লেখ করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

                                                       

       

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ