• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে মৎস্য বিভাগের কর্মকর্তাদের জেলা পরিষদ আইন, ই-নথি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2020   Monday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্থান্তরিত মৎস্য বিভাগের কর্মকর্তাদের জেলা পরিষদ আইন, সমন্বয় শক্তিশালীকরণ, ই-নথি ব্যবস্থাপনা, মৎস্য প্রযুক্তি এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে ৪দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


সোমবার জেলা মৎস্য কার্যালয়ের প্রশিক্ষণ ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।


জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক সাধন মনি চাকমা’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত, শ্রীবাস চন্দ্র চন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক কাজী শফিকুল ইসলাম, ইউএনডিপি’র এফএফএস এক্সপার্ট একেএম আজাদ। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইউএনডিপি’র কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।


কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ১৯৯৭সালে পার্বত্য চুক্তির পর তিন পার্বত্য জেলা পরিষদ গঠিত হয় এবং চুক্তি অনুসারে পরিষদে বিভিন্ন সরকারী বিভাগ হস্থান্তরিত হয়। সে অনুসারে চুক্তি পরবর্তী হতে সমন্বয়ের মাধ্যমে হস্থান্তরিত বিভাগের সমস্যগুলো নিরসনের মাধ্যমে পার্বত্য জেলার মানুষের কল্যাণে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, হস্থান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারী অনেকে এখনো পরিষদের আইন সম্পর্কে অবগত নয়। এ প্রশিক্ষনের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারী পরিষদ আইন সম্পর্কে জ্ঞান অর্জন করবে বলে আমার বিশ্বাস। প্রশিক্ষণ হতে লব্দ জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে পরিষদের সাথে সমন্বয় রেখে পার্বত্য জেলাকে সার্বিক দিক দিয়ে এগিয়ে নেওয়ার আহ্বান জানান চেয়ারম্যান।

 

তিনি আরো বলেন, দেশ যেভাবে ডিজিটাল পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে আমাদেরকেও সেভাবে এগিয়ে যেতে হবে। তাই ই-নথি সম্পর্কে জ্ঞান অর্জন করে আমাদেরকে দাপ্তরিক কাজগুলো করতে হবে। এক্ষেত্রে কাগজ-কলম এবং সময়ের অপচয় রোধ হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ