• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

করোনা ভাইরাস প্রতিরোধে জীবন ঝুঁকি নিয়ে কাজ করছেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা

নিরত বরন চাকমা, বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2020   Thursday

রাঙামাটির বরকলে করোনা ভাইরাস প্রতিরোধে গণ সমাগম এড়াতে এবং জনসচেতনতা সৃষ্টি লক্ষে জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন বরকল উপজেলা নির্বাহী   কর্মকর্তা এসএম মনজুরুল হক।

 

প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করতে  যানউপজেলা নির্বাহী   কর্মকতা এসএম মনজুরুল হক। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য বিভাগের প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন ব্যবস্থা  আছে কি না, ডাক্তার -নার্সদের স্বাস্থ্য নিরাপত্তার  জন্য পর্যাপ্ত সুব্যস্থা আছে কি না এবং স্বাস্থ্যসেবা নিতে  আসাসহ অন্যান্য রোগীরা  যথাযথ সেবা পাচ্ছে কি না এসব বিষয়ে  খোঁজ নেন। 

 

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যাছিং সাগর, আবাসিক মেডিকেল অফিসার ( আর এম ও)  ডাঃ শিব্বির  আহমেদ, মেডিকেল অফিসার তানিয়া ও অনন্যা দাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর অাগের দিন বরকল বাজারে উপজেলা নির্বাহী  কর্মকর্তা এসএম মনজুরুল হকের নেতৃত্বে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়। 

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যাছিং সাগর   জানান,  স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং যেকোনোভাবে সেবা দিতে প্রস্তুত। তবে অামাদের স্বাস্থ্য নিরাপত্তার দরকার। অামাদের বরকল উপজেলায় একটি মাত্র হাসপাতাল। যদি অাক্রান্ত রোগী অাসে তাহলে তার যথাযথ সেবা দেয়ার মতো সুব্যবস্থা নেই অামাদের স্বাস্থ্য বিভাগে। এমনকি করোনা ভাইরাস রোগ পরীক্ষা করার মতো কীটস বা পর্যাপ্ত সুব্যবস্থা নেই। স্বাস্থ্য সুরক্ষার জন্য মাত্র ৫/৬টি পিপিই, হ্যান্ড গ্লাভস ও মাস্কা অাছে। এগুলো যথেষ্ট নয় বলে তিনি জানান। তিনি , ডাক্তার নার্সদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই, সেফটি মোজা, হ্যান্ড গ্লাভস, টুপি,হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষার জন্য যাবতীয় সরঞ্জাম দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

 

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক জানান, বরকলে বর্তমান পর্যন্ত কোয়ারান্টাইনে থাকা কোন লোকজন নেই।  তবে  আক্রান্ত  রোগীদের জন্য বরকল স্বাস্থ্য বিভাগে   অাইসোল্যাশনের ব্যবস্থা করে দেয়া হয়েছে। 

 

তিনি  আরো জানান,বরকল উপজেলা স্বাস্থ্য বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার করার জন্য এখনো কীট বা পর্যাপ্ত সুব্যবস্থা নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ