• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

করোনা ভাইরাস জনিত জুরাছড়িতে কর্মহীনদের বাড়ীতে খাবার পৌছে দিল ইউএনও ও জনপ্রতিনিধিরা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2020   Saturday

করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে কর্মহীদের দরিদ্র  শ্রমিকদের মাঝে শনিবার জুরাছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘরে ঘরে গিয়ে ১০ কেজি হারে চাল ও শুস্কন্য খাবার বিতরণ করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজরি রহমানের নেতৃত্বে জুরাছড়ি ইউনিয়নের বালুখালী, উপজেলা সদর, বনযোগীছড়া ইউনিয়নের বহেরাছড়ি, লেবারপাড়া, ধামাইপাড়া, বড়ইতলী, কাংড়াছড়ি, রাস্তামাথাসহ বিভিন্ন স্থানে করোনা ভাইরাস জনিত কর্মহীনদের ঘরে ঘরে গিয়ে খাদ্য শস্য ও শুকনা খাবার বিতরণ করেন।  এ সময় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, প্রকল্প বাস্তবায়ন বিভাগের প্রতিনিধি গোপা চাকমা, ওয়ার্ড সদস্য হেমন্ত চাকমা উপস্থিত ছিলেন।

 

পাশাপাশি অতিগুরুত্বপূর্ন কাজ ছাড়া ঘরের বাইরে না যেতে, বার বার সাবান দিয়ে হাত ধুতে, মাস্ক ব্যবহার করার উদ্ধুদ্ধ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজরি রহমান জানান, করোনা ভাইরাস জনিত কর্মহীন চার ইউনিয়নে প্রথম পর্যায়ে ৫শ পরিবারকে ১০ কেজি হারে চাল ও শুকনা খাবার বিতরণ করা হবে। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও জীবানুনাশক হ্যান্ড ওয়াশ বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজরি রহমান আরো জানান উপজেলাবাসীকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখতে সর্বস্থরের বৃত্তবানদের সর্বসাধারনের পাশে দাড়ানোর আহ্বান জানান।

 

এদিকে উপজেলা ব্র্যাক ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর উদ্যোগে করোনা ভাইরাসে প্রতিরোধে জনসচেতনতায় প্রতিদিন মাইকিং, প্রচারপত্র বিতরণ অব্যাহত রয়েছে বলে উপজেলা ম্যানেজার অনিল বরন দেওয়ান জানিয়েছেন।

 

সাধারণ লোকজনদের অতিগুরুত্বপূর্ন কাজ ছাড়া ঘরের বাইরে না যেতে উদ্ধুদ্ধ করছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজরি রহমান ও জনপ্রতিনিধিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ