• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

করোনা মোকাবেলায়
রাঙামাটিতে আশিকার অসহায় ও দুঃস্থ পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2020   Saturday

করোনা ভাইরাস মোকাবেলায় রাঙামাটিতে স্থানীয উন্নয়ন সংস্থা আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস জেলার দশ উপজেলায় অসহায় ও দুঃস্থ ৭শ পরিবারের মাঝে জরুরী সহায়তা হিসেবে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে। এরই অংশ হিসেবে শনিবার রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নে অসহায় ও দুঃস্থ ৭০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি উপজেলা পরিষদ কার্যালয়ে ইউকে এইড ও ষ্টার্ট ফান্ড বাংলাদেরশর সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা। এসময় আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, গ্রোগ্রাম ম্যানেজার কক্সি তালুকদার, সংস্থাটির জেলা প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমা, ফোকাল পার্সন রবিন চাকমাসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের হাতে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেন। এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা তাদের ইউনিয়নের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করবেন।

 

করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা উপকরণের মধ্যে রয়েছে ফিল্টার টেপ, বালতি,মগ, মাস্ক, সাবান, ডিটারজেন্ট পাউডার,টিসুসহ সচেতনামূলক পোষ্টার ও লিফলেট।

 

আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইউকে এইড ও ষ্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটসের পক্ষ থেকে জেলার দশ উপজেলার ৭শ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ ইতোমধ্যে সম্পন্ন করেছে। এছাড়া রাঙামাটি জেলার দশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবুলাইজারসহ অক্সিজেন সিলিন্ডার ও ফ্লুমিটার বিতরণ করেছে।

 

উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে রাঙামাটির ১০ উপজেলার ৫০টি ইউনিয়নে উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে ৭শ পরিবারকে জরুরী সহায়তা হিসেবে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে। এছাড়া সাজেকে হাম আক্রান্ত শিশুদের পরিবারের মাঝে নগদ অর্থ ও লিফলেট বিতরণ করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ