• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

লংগদুর কাট্টলীর পাহাড়ি ঘোনায় ইঞ্জিন বোট কোয়ারেন্টাইনে এক পরিবারের ৭ জন সদস্য

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2020   Wednesday

করোনা আতংকের কারণে রাঙামাটির লংগদুর কাট্টলী মৌজার বরকলক গ্রামের একটি পাহাড়ি ঘোনায় ইঞ্জিন চালিত নৌকায় বোটকোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে পাহাড়ি এক পরিবারের ৭ জন সদস্যকে। তারা ইতিমধ্যে ৯ দিন পার করেছেন। রোদ-ঝড়-বৃষ্টি -শিলাবৃষ্টি, নানা প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে কাটছে তাদের জীবন। গ্রামের লোকজন তাদের কোয়ারেন্টাইনের সময় বেঁধে দিয়েছেন ২২ দিন।


ঐ পরিবারের কর্তা জানান তাদের দুই ছেলে মেয়ে কদিন আগে ঢাকা ও চট্টগ্রাম থেকে আরো তিন সঙ্গ নিয়ে গ্রামে বাড়ী ফিরে আসে। কিন্তু করোনার কারনে তাদের নিজেদের গ্রামে যেতে দেয়া হয়নি। তাই গ্রামবাসীর পরামর্শে তাদের বোটে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এ পাচঁ জনের সঙ্গে স্বেচ্চায় বোটে কোয়ারেন্টাইনে গেছেন তাদের পিতা মাতা।


বোট কোয়ারেন্টাইনে থাকা সঙ্গী মেয়েদের একজনের বাড়ি রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা এবং অন্যজনের বাড়ি বরকল উপজেলার সুবলং ইউনিয়নের পানছড়ি গ্রামে। তারা একসঙ্গে চট্টগ্রামে থাকত।


বোটে কোয়ারেন্টাইনে কোনো রকমে দিন পার করছেন তারা। বোটেই রান্না-বান্না, বোটেই খাওয়া-দাওয়া. বোটেই ঘুম । কঠিন হলেও মানতে হচ্ছে।


খাবার পানির সংকট থাকায় হ্রদের তীরে কুয়া খুড়ে নিয়ে সেখান থেকে খাবার পানি সংগ্রহ করা হচ্ছে। ঝোপঝাড়ের মাঝে অস্থায়ী ল্যাট্রিন। তবে স্বজনরা নিয়মিত খাবার সরবরাহ করছেন। কিন্তু ওষুধপত্র কিছুই নেই।


গ্রামের মুরুব্বীরা প্রথমে বলেছিলেন ১৪ দিন থাকতে হবে পরে আবার বলে গেল ২২দিন। তাদের এখন দুশ্চিন্তা এতদিন এভাবে কেমন করে থাক যায় ?
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ