• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

এ জেলায় মোট আক্রান্ত ৪৩ জনে দাড়ালো
রাঙামাটিতে করোনায় ১জন চিকিৎসকসহ আরো ১৭ জন আক্রান্ত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2020   Wednesday

রাঙামাটিতে করোনা ভাইরাসে বেসরকারী ক্লিনিকের ১ জন চিকিৎসক, ২ জন নার্সসহ আরো নতুন করে ১৭ জনের শরীরে পজিটিভ পা্ওয়া গেছে। গেল মঙ্গলবার রাতে  চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইসেন্স বিশ^বিদ্যালয়(সিবাসু) ল্যাব থেকে এই ১৭ জনের পজিটিভ পাওয়ার কথা নিশ্চিত করেছে। এই নিয়ে রাঙামাটিতে বর্তমানে করোনায় আক্রান্ত ৪৩ সংখ্যায় দাড়ালো।


রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোস্তফা কামাল জানান,বেসরকারী ক্লিনিকের  ১জন চিকিৎসকসহ রাঙামাটিতে আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের পজিটিভ এসেছে বলে মঙ্গলবার রাতে সিবাসু ল্যাব থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আক্রান্তরা সবাই রাঙামাটি শহরের বাসিন্দা। এর মধ্যে থেকে ১জন বেসরকারী  ক্লিনিকের চিকিৎসক, রাঙামাটি জেনারেল হাসপাতালের ২ জন নার্স, ৩জন রাঙামাটি জেনারেল হাসপাতালের ষ্টাফ রয়েছেন। এছাড়া আক্রান্ত ১১ জনের মধ্যে রয়েছেন উত্তর কালিন্দীপুর এলাকায়,রাজবাড়ী এলাকা, বনরুপা এলাকা, মাঝের বস্তি, রায় বাহাদুর সড়ক এলাকা, ওমদামিয়া পাহাড়, ম্যাজিষ্ট্রেট কলোনী,রাঙ্গাপানি, মাঝের বস্তি, চক্রপাড়া এলাকার বাসিন্দা। গেল ১৪ ও ১৫ মে রাঙামাটি থেকে নমুনা সংগ্রহ করে সিবাসু ল্যাবে পাঠানো হলে গেল মঙ্গলবার রাতে ১৭ জনের ফলাফল পজিটিভ আসে।


তিনি আরো জানান, এ পর্ষন্ত ৬৯১ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে সিবাসু ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্টের ফলাফল এসেছে ৫৩২টি, ফলাফল আসেনি ১১৬টি এবং পজিটিভ এসেছে ৪৩ জনের।


উল্লেখ্য, রাঙামাটিতে সর্ব প্রথম গেল ৬ মে  রাঙামাটি জেনারেল হাসপাতালের ১জন নার্সসহ ৪ জনের শরীরে করোনা পজিটিভ আসে। আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা আরো একজন নার্সের নমুনার ফলাফল গেল ১২ মে পজিটিভ আসে। ১৩ মে ১জন রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ও অন্যজন বেসরকারী ক্লিনিকের চিকিৎসক, বিলাইছড়ি উপজেলায় ২ জন, রাজস্থলী উপজেলায় ১ জনসহ ৯ জনের পজিটিভ আসে। গেল ১৪ মে রাঙামাটি জেনারেল হাসপাতালের ১ জন নার্স ও ১ জন আয়া, জুরাছড়িতে ৬ জন এবং লংগদুতে ২ জন রয়েছেন। গেল ১৬ মে রাঙামাটি জেনারেল হাসপাতালে ১ জন নার্সের পজিটিভ আসে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ