• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ে দুর্বৃত্তদের গুলিতে সন্তু লারমা সমর্থিত জেএসএস কর্মী নিহত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2020   Monday

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি-ওয়াগ্গা সড়কের ২ কিমি পূর্বে ভাইজ্যাতলি পাগলি মধ্যম পাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সন্তু লারমার সমর্থিত জেএসএসের কর্মী নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সকাল প্রায় ৯টার সময় এ হত্যাকান্ড সংগঠিত হয়। নিহতের নাম পদ্ম কুমার চাকমা(৫০)। তিনি রাঙামাটি সদর উপজেলার ভেদভেদী উদনন্দী আদামের মৃত সুরেশ চন্দ্র চাকমার ছেলে। 

 

পুলিশ জানায়,উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের  বড়ইছড়ি-ওয়াগ্গা সড়কের ২ কিমি পূর্বে ভাইজ্যাতলি পাগলি মধ্যম পাড়া এলাকায় সোমবার সকাল ৯টার দিকে একটি চা ও মুদি দোকানদার নতুন চন্দ্র তনচংগ্যার দোকানে বসেছিলেন পদ্ম কুমার।  এসময় ৩ জন  দুর্বৃত্ত সেখানে গিয়ে প্রথমে তাকে দোকানের বারান্দায় গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দোকানের ভেতরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে দুর্বৃত্তরা  দোকানের পেছনে দরজা লাথি মেরে ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে আবারো গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ১০ টায় কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে হত্যার পর ওই এলাকায় স্থানীয় জনগনের মাঝে আতংক বিরাজ করছে।

 

স্থানীয় দোকানদার নতুন চন্দ্র তনচংগ্যা জানান, নিহত লোকটি মাঝে মাঝে তার দোকানে এসে বসতো। সোমবার সকাল ৯ টায় তিনি দোকানের বাহিরে বারান্দায় বসে কলা খাচ্ছিলেন। সেসময় ৩ জন অস্ত্রধারী সামনে এসে তার উপর গুলি চালিয়ে তাকে হত্যা নিশ্চিত করে পাহাড়ের দিকে চলে যায়। 

 

এদিকে, ঘটনাস্থলে সকাল ১১ টার পর নিহতের স্ত্রী এবং তার কন্যা  উপস্থিত হয়ে  নিহতের লাশ শনাক্ত করেন। নিহতের স্ত্রী রুপা চাকমা জানান, তার স্বামী একসময় আঞ্চলিক দল জেএসএস কর্মী ছিলেন। তার প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে বলে তিনি জানান।

 

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি জেএসএস কর্মী বলে শুনেছি।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে কাপ্তাই থানা ওসি জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ