• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

দুমদুম্যা ইউনিয়নে ৫৯হতদরিদ্র পরিবারের মাঝে বিনা মূল্যে সোলার বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2020   Friday

রাঙামাটি জুরাছড়ি উপজেলার সব চেয়ে দুর্গম ও বিদ্যুৎবিহীন দুমদুম্যা ও মৈদং ইউনিয়ন। বিদ্যুৎ বিহীন জুরাছড়ি ও বনযোগীছড়া ইউনিয়নে অনেক ওয়ার্ডও রয়েছে। রাত হলেই সেরাগের আলোই নিবু নিবু জ¦লে উঠে ঘরে ঘরে। এখন সেই দৃশ্য বদলে গেছে, বিদ্যুৎ বিহীন এলাকার ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র, স্কুল, মসজিদ, মন্দির থেকে শুরু করে হতদরিদ্র মানুষের ঘরে আলোকিত হচ্ছে সৌর বিদ্যুৎতে। 

 

জুরাছড়ি উপজেলার পার্বত্য জনপদের প্রান্তিক গ্রামগুলো আলোকিত করার প্রকল্পটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের টিআর-কাবিটার কর্মসুচীর বেসরকারি প্রতিষ্ঠান ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল)। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইডকলের সহযোগী প্রতিষ্ঠান আইডিএফ।


দুমদুম্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা জানান, প্রথানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, বিনা মূল্যে সোলার বিদ্যুৎ” স্লোগান সামনে রেখে সৌর বিদ্যুতের মাধ্যমে ইউনিয়ন জুড়ে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত করা হচ্ছে।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান বলেন, বর্তমানে সৌর বিদ্যুতের প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা পাচ্ছে দশ হাজারের বেশী পরিবার। সৌর বিদ্যুৎতের আওয়াতায় এসেছে অনেক মাধ্যমিক ও প্রাথমিক স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টার। চলতি ২০১৯-২০ অর্থ বছরে ২০৪টি হত দরিদ্র পরিবারকে বিনা মূল্যে সোলার স্থাপন করে দেওয়া হয়েছে।


উপজেলা রির্সোস সেন্টারের কর্মকর্তা মোঃ মরশেদুল আলম জানান, উপজেলা সদর ছাড়াও প্রত্যান্ত গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ স্থাপন করা হয়েছে। উপজেলার সড়কগুলোতে বাতি স্থাপন করায় মানুষ রাতেও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎতায়নে প্রান্তিক জনগোষ্ঠীদের ঘরে ঘরে শতভাগ সোলার স্থাপনের কাজ করা হচ্ছে।


তিনি আরো জানান, উপজেলা সদরের ও হাট-বাজারে সড়কে বাতি না থাকায় যাতায়াত নিরাপদ ছিল না। দুর্ঘটনায় পড়ত পথচারীরা। এ সব সড়কে সৌরবিদ্যুৎতের বাতি স্থাপন করায় সমস্যার অনেকাংশই মিটে গেছে।


সোলার বিতরণ: টিআর-কাবিটা কর্মসূচী আওয়াতায় জুরাছড়ি দুমদুম্যা ইউনিয়নে ৫৯ টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনা মূল্যে সোলার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ফকিরাছড়ি বাজারে এসব সোলার তুলে দেন দুমদুম্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা। এ সময় সংশ্লিষ্ট ওয়াড সদস্যরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ