• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

কাপ্তাইয়ে স্মার্ট পেট্রোলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2020   Friday

পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের উদ্যোগে কাপ্তাইয়ে স্মার্ট পেট্রোলিং বিষযক ৫ দিনব্যাপী শুক্রবার প্রশিক্ষণ শেষ হয়েছে।

 

কাপ্তাই জাতীয় উদ্যানে কাপ্তাই বনফুল রেস্ট হাউজে প্রশিক্ষনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান।  কাপ্তাই রেন্জ কর্মকর্তা মাহাবুব উল আলমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন চাইনিজ একাডেমি অফ সাইন্সের বন্য প্রাণী অপরাধ বিশেষজ্ঞ ডঃ নাছির উদ্দিন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই রেন্জের সিএমসির সভাপতি কাজী মাকসুদুর  রহমান বাবুল।

 

৫ দিনব্যাপী এই কর্মশালায় স্মার্ট পেট্রোলের মাধ্যমে কিভাবে বন,বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সম্পদ বিষয়ে মোবাইল বা জিপিএসের মাধ্যমে তথ্য নিয়ে অতি সহজে তথ্য আদান প্রদান করতে পারে এবং হাতির আনাগোনা সহজে নিরুপন করা যায় সে বিষয়ে সম্মুখ ধারনা দেওয়া হয় ।কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের আওতাধীন ১৫ জন বিট কর্মকর্তা ও সহকারী বিট কর্মকর্তাগণ অংশ নেয়। অনুষ্ঠান শেষে  প্রধান অতিথি অংশ গ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

 

উল্লেখ্য, গেল ১৫ জুন রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ