• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

জুরাছড়িতে লক ডাউন নিয়ে যত কথা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2020   Monday

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রামন প্রতিরোধে সেনা বাহিনীর নিরলস পরিশ্রম ও সামাজিক সচেতনতা কর্যক্রমে বিশাল ভূমিকা পালন করে ছিল। কিন্ত একটি চক্র এটি ভিন্ন খাতে প্রবাহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় অনলাইন পত্রিকায় রমাঞ্জিত সংবাদ প্রচার করছে। যার ফলে সেনা বাহিনী এসব কার্যক্রম থেকে ছড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  যা এলাকাবাসীর জন্য দুঃখজনক।

 

রবিবার (১২ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রামন প্রতিরোধে  কমিটির বিশেষ সভায় বক্তারা একথা বলেন।

 

 উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, মৈদং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহিনী কুমার চাকমা, দুমদুম্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা, বনযোগীছড়া ইউপি সদস্য চিজি মুনি চাকমা, দুনীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে, স্থানীয় সাংবাদিক, মেডিক্যাল অফিসারসহ বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, সরকার সারা দেশে লক ডাউন খুলে দিলেও উপজেলাকে সুরক্ষা রাখতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রামন প্রতিরোধে  কমিটি সিদ্ধান্ত ক্রমে লক ডাউন এখানে অবহ্যত রয়েছে। এটি কার্যকর করতে উপজেলা প্রশাসন সেনা বাহিনীর কাছে সহযোগীতা চেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে সেনা বাহিনী সহযোগীতা করছে মাত্র।

 

সভায় উপস্থিত প্রতিনিধিরা বলেন, লক ডাউন খুলে দেওয়া কিংবা রাঙামাটি যাতায়ত উম্মুক্ত করে দেওয়া হলে করোনা প্রকোপ আরো বৃদ্ধি পাবে। সুতরাং লক ডাউন খুলে দেওয়া যুক্তি যুক্ত নয়।

 

সভায় যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হল, সাধারণ জনগন রাঙামাটি যাতায়তের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, বাজারে ব্যবসায়িদের ক্ষেত্রে স্ব-স্ব বাজারের সভাপতি/সম্পাদক কর্তৃক অনুমোদন নিতে হবে। তবে রাঙামাটির বাহিরে হলে উপজেলাই ফেরত আসলে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইমে থাকতে হবে। সরকারি চাকুরি জীবির ক্ষেত্রে রাঙামাটি যাতায়তের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট কর্তৃক অনুমোদন নিতে হবে এবং অনুমোদন বিহীন কাউকে পাওয়া গেলে ১৪ দিন হোম কোয়ারেন্টাইম ও বহনকারী নৌ চালকে জরিমানা করা হবে।

 

এদিকে স্থানী সাংবাদিক সুমন্ত চাকমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ‘‘ জুরাছড়িতে আগামীকাল থেকে কঠোর হচ্ছে লক ডাউন ” পোস্টে অনেকে এই সিদ্ধান্তকে সমালোচনা করেছে। এটি অযুক্তিক বলে দাবী করছে।

 

অন্যদিকে স্থানীয় কার্ব্বারী অনিল কুমার চাকমা মুঠো ফোনে জানান, সরকারি চাকুরি জীবিরা বেপরোয়া ভাবে রাঙামাটি যাতায়ত করছে। অথচ এর কষ্ট পেতে হচ্ছে সাধারণ জনগনকে। এটি যুক্তি সিদ্ধান্ত হতে পারে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ