• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নানিয়ারচরে রত্নাকুর বনবিহার ফাউন্ডেশন ট্রাস্টে`র উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2020   Friday

‘বিশুদ্ধ পালি ভাষায় বিনয় পিটক সুত্ত পিটক ও অভিধম্ম পিটক শিক্ষা কর’ এই স্লোগানে সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, মানবকল্যাণমূখী ও শিক্ষামূলক উদ্দ্যেশে প্রতিষ্ঠিত হলো রত্নাকুর বনবিহার ফাউন্ডেশন ট্রাস্ট।

 

শুক্রবার (৪ সেপ্তেম্বর)সকালে রাঙাামাটির নানিয়ারচর উপজেলার রত্নাকুর বনবিহারে প্রথম ট্রাস্টের উদ্বোধন করেন ফুরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যান কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ ভৃগু মহাস্থবির। পাশাপাশি ট্রাস্টের উদ্যোগে শুরু হয়েছে পার্বত্য তথা সমগ্র বাংলাদেশের বৌদ্ধ ধর্মীলম্বীদের পালি ও ত্রিপিটক শিক্ষা ব্যবস্থা কার্যক্রম ও পালি ভাষার প্রয়োগের প্রশিক্ষণ কর্মশালা।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে সকালে ফিতা ও কেক কেটে তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভদন্ত ভৃগু মহাস্থবির। পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও বৌদ্ধ সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে বাংলাদেশের পতাকা ও বৌদ্ধ পতাকা উত্তোলন করা হয়। পরে ভগবান বুদ্ধের ও মহাসাধক সাধনানন্দ মহাস্থবির (বনভান্তের) প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রধান করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী ধর্মীয় সঙ্গীত পরিবেশ করেন সঙ্গীতশিল্পী রুবেল চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন উষা কিরণ চাকমা। পঞ্চশীল প্রার্থনা করেন শান্তি রঞ্জন চাকমা।


উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড.জিনবোধি মহাথেরো ও রত্নাকুর বনবিহারের অধ্যক্ষ ও  রত্নাকুর বনবিহার ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ভদন্ত শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির।


বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি কমলকান্তি দেওয়ান, সাধারণ সম্পাদক প্রভাত কুসুম চাকমা, চট্টগ্রাম জজ কোর্টের বিশিষ্ট আইনজীবি ও হিলর সংবাদ এর আইন উপদেষ্টা রিগ্যান বড়ুয়া। বাংলাদেশ ওয়াল্টন কোম্পানীর উচ্চ পদস্থ কর্মকর্তা অভিজিৎ মুৎসুদ্দী।

 

পরে রত্নাকুর বনবিহার ফাউন্ডেশনের ট্রাস্টের কমিটি ঘোষণা করেন ভদন্ত বিশুদ্ধানন্দ মহাস্থবির। এতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত হন রিপন চাকমা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দিবাসা চাকমা। যুগ্মসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হেলেনা চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ