• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

খাগড়াছড়িতে মধু পূর্ণিমা পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2020   Thursday

খাগড়াছড়িতে মধু পূর্ণিমা পালন করেছে বৌদ্ধ ধর্মালম্বীরা। এ উপলক্ষে  দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহন, বুদ্ধ মুর্তিদান, অষ্ট পরিস্কার দান, সংঘদান, হাজার বাতি দান ও ভিক্ষুদের পিন্ডদানসহ নানাবিধ করা হয়।
 
 
এদিকে মধু পূর্ণিমা উপলক্ষে হাসপাতালে চিকিৎসাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, পরিবীক্ষণ কমিটির আহবায়ক ও সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এর সুস্থতা এবং দীর্ঘায়ূ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি মহাজন পাড়া সীবলী বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেন  তিন পার্বত্য  জেলার মহিলা আসনের সংসদ সদস্য ও খাগড়াছড়ি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাসন্তী চাকমা এমপি।
 
 
এ সময় আবুল হাসনাত আব্দুল্লাহ  দ্রুত আরোগ্য দীর্ঘায়ু ও দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় পঞ্চশীল প্রার্থনা গ্রহনের  পর বুদ্ধ মুর্তি দান, সংঘদান,  অষ্ট পরিস্কার দানসহ বৌদ্ধ ভিক্ষুদের নানাবিধ দান করেন বাসন্তী চাকমা।
অনুষ্ঠানে সীবলী বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ প্রজ্ঞাশ্রী ভিক্ষু দানীয় পর্ব পরিচালনা করেন।  এছাড়া মেত্তাবংশ ভিক্ষু, নান্দাসারা ভিক্ষু,প্রজ্ঞাদর্শী ভিক্ষুসহ  উপাসক- উপাসিকারা উপস্থিত ছিলেন।
 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ