• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বরকলে মাতৃত্বকালীন ভাতা বিতরণ উপলক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2020   Wednesday

বরকল উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মাতৃত্বকালীন ভাতা বিতরণ উপলক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে অাইমাছড়া  ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে  ৪৫ জন মাতৃত্বকালীন ভাতাভোগীকে ৪লক্ষ ৩২ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।  

 

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম, বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।  

 

সভায় প্রধান অতিথি বক্তব্য জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম বলেন,সুস্থ সন্তান জন্ম লাভের জন্য  মায়ের সুস্থতা দরকার। মা সুস্থ না হলে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম লাভ করে। তাই মায়েদের পুষ্টিকরে ও সুষম খাদ্য গ্রহণ করা অতিব  জরুরি। 

 

তিনি বলেন, অাজকের শিশু অাগামী দিনের ভবিষ্যত। তাই মায়েদের স্বাস্থ্যর প্রতি   সচেতনতা হওয়া দরকার বলে তিনি মনে করেন। 

 

সভাপতি বক্তব্য উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা বলেন, মাতৃ মৃত্যুহার কমিয়ে অানার  জন্য এবং শিশুর পুষ্টির জন্য সরকার মাতৃত্বকালীন ভাতা প্রদান করছেন বলে তিনি গণমাধ্যমকে জানান।

 

এসময় বরকল উপজেলা প্রেস ক্লাবের সদস্য নিরত বরন চাকমা,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কামনা চাকমা,বিউটিফিকেশন ট্রেনের প্রশিক্ষক সঞ্চিতা চাকমা, সেলাই প্রশিক্ষণ ট্রেনের প্রশিক্ষক সুচিতা চাকমা সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে, বরকল উপজেলার নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের   কিশোরীদের নিয়ে অালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি সুচরিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম। 

তিনি বলেন,পুরষ শাসিত সমাজে নারীরা নির্যাতিত  ও নিপীড়িত। তাই সেই অবস্থান থেকে বেরিয়ে অাসতে  নারীদের সচেতন হতে হবে। অার বর্তমান সরকার নারী অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নে নানান উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সেক্ষেত্রে নারীদের উদ্যোক্তা হিসেবে কাজ করার মানসিকতা থাকা উচিত বলে তিনি মনে করেন। 

 

এসময় অন্যান্যদের মধ্যে বরকল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা, বরকল উপজেলা প্রেস ক্লাবের সদস্য নিরত বরন চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ