• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

জুরাছড়ি উপজেলা থেকে নবনিযুক্ত সদস্যকে সংবর্ধনায়
প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীদের নিরাপদ পানির সমস্যা সমাধানে বর্তমান জেলা পরিষদ কাজ করবে- প্রবর্তক চাকমা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2020   Tuesday

প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীদের  নিরাপদ পানির সমস্যা সমাধানে বর্তমান জেলা পরিষদ কাজ করবে। শুধু তাই নয়, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তবে এই উন্নয়ন নিশ্চিত করতে সকলকে সম্মিলিত ভাবে সহযোগীতায় এগিয়ে আসতে হবে।

 

মঙ্গলবার জুরাছড়ি উপজেলা ছাত্র লীগের উদ্যোগে আয়োজিত বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা একথা বলেন।

 

তিনি জনসংহতি সমিতির সদস্যদের ইঙ্গিত করে বলেন, পাহাড়ে আওয়ামী লীগ করো শক্র নয়, এই প্রগতিশীল সংগঠনকে প্রতিপক্ষ মনে করার কোন কারণ নেই। এলাকায় শান্তি রক্ষাই বিগত সময়ের ভুল ভ্রান্তি উভয়ের সংশোধনের মাধ্যমে এলাকায় শান্তি ও উন্নয়নের সহযোগীতার আহ্বান জানান।

 

উপজেলা বিশ্রামাগারে অনুষ্ঠিত সভায় জুরাছড়ি ছাত্র লীগের সভাপতি জ্ঞান মিত্র চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য চারু বিকাশ চাকমা, সাবেক যুব লীগের সভাপতি সুমতি বিকাশ দেওয়ান, বনযোগীছড়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক উজ্জল কান্তি চাকমা প্রমূখ।

 

অনুষ্ঠান শেষে ছাত্র লীগের পক্ষ থেকে বিদায়ী সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমাকে এবং নবাগত নব-নির্বাচীত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা ফুলের শুভেচ্ছা ও ক্রেশ তুলে দেন ছাত্র লীগের নেতারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ