• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটিতে নানান আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2021   Monday

সোমবার রাঙামাটিতে নানান আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। 

 

জেলা ছাত্রারলীগের উদ্যোগে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

এতে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন কাউখালি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসু প্রু চৌধুরী, সংরতি মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, চিংকিউ রোয়াজা, অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোমনাথ চাকমা, অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অংসুই ছাইন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ এমরান রোকন।

 

স্বাগত বক্তব্যে দেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনুমং চৌধুরী, রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আল্লাউদ্দিন, রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাসহ কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে অতিথিরা ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেট কাটেন।


এর আগে প্রধান অতিথি রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গনে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা দলীয় পতাকা উত্তোলন করেন। পরে প্রধান অতিথি পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠার বার্ষিকীর উদ্বোধন করেন।


প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি রাঙামাটিতে ছাত্রলীগ এখন অতীতের যে কোন সময়ের চাইতে শক্তিশালী উল্লেখ করে বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ও ঐতিহ্যকে নেতাকর্মীদের ধরে রাখতে হবে। রাঙামাটিতে ছাত্রলীগ এখন অতীতের যে কোন সময়ের চাইতে অনেকটা শক্তিশালী। ছাত্রলীগ আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক কর্মকা-ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলন- যেকোনো আন্দোলনই যদি আমরা দেখি সব থেকে বেশি রক্ত দিয়েছে, শহীদ হয়েছে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্য কোনো দলে এটা খুব বেশি পাওয়া যাবে না, আমাদের ছাত্রলীগে সব থেকে বেশি।


ছাত্রলীগের অতীত ও বর্তমান এবং ভবিষ্যতের ইতিবাচক ও নীতিবাচক আলোকপাত করে তিনি আরো বলেন, ছাত্রলীগের কোন কমটিতে অসৎ, নীতি-নৈতিকতাহীন ব্যক্তিকে কোন কিছুর বিনিময়ে ছাত্রলীগের নেতৃত্বে কিংবা কমিটিতে আনা যাবে না।

 

তিনি বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ