• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারকে নগদ অর্থ প্রদান

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2021   Sunday

বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী ৮ শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে রোববার রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত্যু তহবিল থেকে নগদ ৪লাখ টাকা প্রদান করা হয়েছে।

 

কাপ্তাই উপজেলার জেটিঘাটস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে মৃত্যবরণকারী ৮ শ্রমিকদের পরিবারের হাতে পরিবার প্রতি এককালীন ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা তুলে দেওয়া হয়। এই নগদ অর্থ তুলে দেন রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহাদাত হোসেন।

 

এসময় সংগঠনের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ, সহ সাধারন সম্পাদক মোঃ আকতার, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ কার্যকরি কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।



আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মোঃ শাহাদাত হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, গেল ২০১৪ সালে সংসদ নির্বাচনের ২০১৫ সালে লাগাতার ৯৩ দিন অসহযোগ আন্দোলন চলাকালীন সময়ে সরকারের পূর্ণ সমর্থন দিয়ে রাস্তায় গাড়ি চালিয়ে সারা দেশে ৮০ হাজার শ্রমিক কাফনের কাপড় দাফন করার জন্য গলায় নিয়ে গাড়ি চালাতে গিয়ে প্রাণ হারায়। আর এতে স্ত্রী হারালো স্বামী, মা হারালো ছেলে, সন্তান হারালো বাবা, ছেলে মেয়ে হয়েছে এতিম, বিনিময়ে কি পেলাম আমরা? তাই আশা করেছিলাম সরকার প্রধান অন্তত সহৃদয়তার সাথে আমাদের পরিবহণ শ্রমিকদের আন্তরিকতা দেখাবেন। কিন্তু কোন প্রকার সহযোগিতা না করে আমাদেরকে মালোশিয়া থেকে মোমবাতি দিয়ে বার্ণিশ করা রশি এনে ২০১৮ সালে সড়ক পরিবহন আইন পাশ করলো। আর কোন সড়ক দূর্ঘটনা ঘটলে ঘাতক ড্রাইভার পলাতক লেখা হয়। কিন্তু ২০১৫ সালে ৯৩জন শ্রমিক প্রাণ হারায় দেশের জন্য। সেই সময় এই ৯৩জন চালকের প্রাণ হারানোর সংবাদটি কেউ লিখতে পারেনি।


তিনি আরো বলেন, বর্তমানে এই দেশের পরিবহন শ্রমিক একমাত্র অসহায় বিধায় সরকারের কাছে আমাদের প্রাণে দাবী পরিবহন শ্রমিকদের সু-দৃষ্টিতে দেখে ২০১৮ সড়ক পরিবহন আইন পাশ করা হয়েছে তা সংশোধনসহ চালকদের শ্রেনী অনুযায়ী যেন ডি এল প্রদান ও বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে সকল প্রতিষ্ঠান সরকারী ভাবে ত্রাণ সামগ্রী পেয়েছে। এই সুবিধা বিবেচনা করে পরিবহন শ্রমিক রাষ্ট্রের সুবিধার্থে ৫ বছরের অগ্রিম রেভেনিউ প্রদান করা যাতে হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ