• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

৮ দফা বাস্তবায়নসহ শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি মওকুফের দাবিতে রাঙামাটিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

ষ্টাফ রিপোার্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2021   Wednesday

করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি মওকুফসহ শিক্ষার্থীদের ৮ দফা দাবি নিয়ে বুধবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাঙামাটি জেলা সংসদ। 

 

শহরের নিউ মার্কেটের সামনে এ মানবন্ধন কর্মসূচি চলাকালে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রান্ত রনি’র সভাপতিত্বে বক্তব্যে দেন জেলা ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক সুমন বড়–য়া, সদস্য সুমন চাকমা ও ছাত্র ইউনিয়ন নেত্রী রিকা চাকমা প্রমুখ। সভা সঞ্চালনা করেন করেন জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ নিউটন চাকমা।

 


কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে একই দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান ছাত্র ইউনিয়ন নেতারা। সমাবেশে ৮ দফা দাবি জাননো হয়। সেগুলো হলো, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি মওকুফ করা। নামে-বেনামে ফি াদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা। বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করা। সকল বিশ^বিদ্যালয়ে সেশনজট রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা। পাঠ্য পুস্তকে সাম্প্রদায়িকরণ বন্ধকরণ। সকল বিশ^বিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ করা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদেও বহিষ্কারাদেশ প্রত্যাহার করা। অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদেও বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া।


মানববন্ধনে বক্তারা বলেন, করোনার এই সংকটকালীন সময়েও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেতন ফি’র এর পাশাপাশি নামে-বেনামে ফি আদায় করছে। অন্যদিকে শিক্ষার্থীরা যখন টিউশন ফি মওকুফের জন্য আন্দোলন করছে; তখন তাদের অন্যায়ভাবে বিশ^বিদ্যালয় প্রশাসনগুলো মামলা-হামলাসহ বহিষ্কার করছে।


বক্তারা তার তীব্র নিন্দা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ