• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

পাহাড় ও সমতলের বুদ্ধিবৃত্তিক মেলবন্ধনের প্রত্যয়ে দ্বিতীয়বার আলোর মুখ দেখলো ‘উৎসব’

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2015   Friday

পার্বত্য চট্টগ্রামের জীবন বাস্তবতা-সাহিত্য-সংস্কৃতি এবং সমতলের মনন ও চিন্তাশীলতাকে ধারণ করে, প্রকাশিত হয়েছে সৃজনশীল সাময়িকী ‘উৎসব’। এটি উৎসব’র দ্বিতীয় আত্মপ্রকাশ। বিগত বছর লিটলম্যাগ সাইজে ৮০ পৃষ্ঠায় প্রকাশ পেলেও এবারের সংখ্যাটি প্রকাশিত হয়েছে ২’শ ৯৬ পৃষ্ঠায়।

 

এবারের প্রকাশনায় প্রবন্ধ লিখেছেন যথাক্রমে অংসুই মারমা, অরুণ শর্মা, আজাদ বুলবুল, আবুল মোমেন, আলোড়ন খীসা, ইলিরা দেওয়ান, ইলু ইলিয়াস, ইলা চৌধুরী, ঈশানী চক্রবর্তী, এ কে এম মকছুদ আহমেদ, কাজী আবুল কালাম সিদ্দীক, খগেশ্বর ত্রিপুরা, খোকন কায়সার, চিংলামং চৌধুরী, জিতেন চাকমা, ঝুনু, তরুণ ভট্টচার্য্য, তিয়াশা চাকমা, পলাশ বড়–য়া, পার্থ শঙ্কর সাহা, পাভেল পার্থ, প্রশান্ত ত্রিপুরা, প্রভাত তালুকদার, বিপম চাকমা, চৌধুরী বাবুল বড়–য়া, বিপুল বড়–য়া, মৃত্তিকা চাকমা, মংখ্যাই মারমা, মোহাম্মদ জান-ই আলম, লাম্প্রা ত্রিপুরা, সৈকত দেওয়ান, মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সৈয়দ ইবনে রহমত, সুগত চাকমা ননাধন, এড. সুস্মিতা চাকমা এবং হাফিজ রশিদ খান।

 

গল্প লিখেছেন আজাদ বুলবুল, কে ভি দেবাশীষ চাকমা, প্রভাংশু ত্রিপুরা, বিনোদন ত্রিপুরা, ফয়সল অভি, শিহাব শাহরিয়ার এবং সৈকত দে।

 

কবিতা লিখেছেন অলিন্দ্র ত্রিপুরা, এস. এম. আশিকুর রহমান, কাজী ইয়াসিন মাহমুদ, কাঞ্চন কুমার চৌধুরী, ফরিদুল আলম সুমন, বরদেন্দু চাকমা, বিপুল বড়ুয়া, দীনময় রোয়াজা, দীলিপ চৌধুরী, নির্মল চাকমা, প্রতিভা ত্রিপুরা, প্রিয়জিৎ দে জয়, মৃত্তিকা চাকমা, স্মৃতি জীবন তালুকদার, ললিত সি. চাকমা, এ.এইচ.এম. ফারুক, প্রান্ত পলাশ এবং পলাশ বড়ুয়া।

 

পুনর্পাঠ হিসেবে তুলে ধরা হয়েছে  শিক্ষাবিদ নবীন কুমার ত্রিপুরা, সমাজ সংস্কারক চাবাই মগ এবং সাংবাদিক শৈলেন দে’র জীবন বৃত্তান্ত।

 

প্রকাশনাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত মং সার্কেল চীফ মংপ্রু সেইন, কবি দীপংকর শ্রীজ্ঞান চাকমা এবং কবি হাফিজ রশিদ খানকে।

 

প্রকাশনাটির উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মদ জান-ই আলম, অংসুই মারমা, মথুরা বিকাশ ত্রিপুরা, সৈকত দেওয়ান এবং কাজী আবুল কালাম সিদ্দীক। প্রকাশনাটির প্রকাশ আয়োজন সমন্বয় করেছেন, পাহাড়ের সংবাদকর্মী প্রদীপ চৌধুরী।

 

প্রকাশনাটি পাওয়া যাবে চট্টগ্রাম শহরের ‘বাতিঘর’, রাঙ্গামাটির ‘দৈনিক গিরিদর্পন’ অফিস, বান্দরবানের সাংবাদিক ফরিদুল আলম সুমন এবং খাগড়াছড়ির ‘প্রতিভা ট্রেডার্স’-এ। এটির দাম রাখা হয়েছে মাত্র একশত টাকা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ