• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

করোনা সংক্রমন ঠেকাতে দীঘিনালায় প্রশাসনের সাথে মাঠে রোভার স্কাউট

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2021   Saturday

 

করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে দীঘিনালা উপজেলা প্রশাসন।।

 
দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি যৌথভাবে কাজ করছে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ।।
 
শনিবার সকালে (০৩ জুলাই) দীঘিনালার বোয়ালখালী সাপ্তাহিক হাটে আসা জনসাধারণকে মাইকিং এর মাধ্যে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ জানান রোভার স্কাউট সদস্যরা।
 
 
এদিকে উপজেলা সদর, কলেজ গেইট ও লারমা স্কয়ার এলাকায় স্বাস্থ্য সুরক্ষা এবং কোভিড-১৯ বিষয়ক ব্যাপক সচেতনতামূলক প্রচার প্রচারণা চালায় প্রশাসন ও রোভার সদস্যরা।
 
 
দুপুরে  উপজেলার বোয়ালখালী বাজার পরিদর্শনে আসেন দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. রেজওয়ানুজ্জামান খাঁন পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ও দীঘিনালা থানার অফিসার ইনচার্জ এ.কে.এম পেয়ার আহম্মদ।।
 
 
খাগড়াছড়ি জেলা রোভারের সাবেক সিনিয়র রোভার মেট ও জেলা রোভারের মিডিয়া টীমের অন্যতম সদস্য মোঃ সোহানুর রহমানের নেতৃত্বে কার্যক্রমে অংশ নেয় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের ১০ জন রোভার সদস্য।
 

খাগড়াছড়ি জেলা রোভার স্কাউট লিডার ও মিডিয়া টীমের সমন্বয়ক মোঃ দিদারুল আলম (রাফি) জানান, `খাগড়াছড়ি জেলা সদর সহ প্রতিটি উপজেলায় রোভার স্কাউট সদস্যরা প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করছে। পাশাপাশি সচেতনতার বার্তা ব্যপক প্রচারের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।।

 

----হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ