• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে ভবন নির্মাণ সামগ্রী প্রতিষ্ঠান মেসার্স রাসেল কনস্ট্রাকশনের উদ্বোধনকালে
পাহাড়ে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকায় প্রতিবছর বাড়ছে ভবন নির্মাণ সামগ্রীর চাহিদা --দীপংকর তালুকদার এমপি

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2021   Friday

খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি পাহাড়ে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকায় প্রতিবছর ভবন নির্মাণ সামগ্রীর চাহিদা বাড়ছে বলে মন্তব্য করেরছেন।

 

তিনি বলেন, এই চাহিদা মেটাতে এই ধরণের প্রতিষ্ঠান সম্প্রসারণ হওয়া দরকার। দেশেই আন্তর্জাতিক মানের অবকাঠামো নির্মাণে দেশীয় উৎপাদিত পন্য ব্যবহৃত হচ্ছে। কারণ গুণগত মানের ব্যাপারে গ্রাহকেরা এখন অনেক বেশী সচেতন। তাই দেশে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে নির্মান সামগ্রী উৎপাদন করা হচ্ছে। এতে দেশে উৎপাদিত এইসব পন্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তেমনী দেশে অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। তিনি আগামীতে যারা এইসব নির্মাণ সামগ্রীগুলো মানসম্পন্ন ঠিক রেখে গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে তারাই পরবর্তীতে টিকে থাকবে বলে আশা প্রকাশ করেন।

 

শুক্রবার শহরের ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় মেসার্স রাসেল কনস্ট্রাকশন ভবন নির্মাণ সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানের উদ্বোধনকালে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।


উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সন্তোষ কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক তালুকদার, জন্মাষ্টমি উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অশিষ দাশ গুপ্ত, প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী রাসেল কুমার দে এ সময় উপস্থিত ছিলেন। এর আগে দীপংকর তারুকদার ফিতা ও কে কেটে প্রতিষ্টঅনটির উদ্বোধন করেন।


প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী রাসেল দে জানান, রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল সংলগ্নে মেসার্স রাসেল কনস্ট্রাকশন প্রতিষ্ঠানটি হওয়ায় নদী পথে বিভিন্ন উপজেলা পর্যায়ে ভবন নির্মাণ কাজের সকল সামগ্রী খুব সহজেই নেওয়া সম্ভব হবে এবং এতে তাদের যোগাযোগের খরচও অনেক কমে আসবে।

 

তিনি আরো জানান, এখানে যাবতীয় রড, সিমেন্ট, ঢেউটিন, টাইলস, এঙ্গেল, প্লেটবার, এস এস, স্যানিটারী পাইপ, হার্ডওয়্যার ও বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী সুলফমূল্যে বিক্রয় করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ