• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে প্রাক্তন স্ত্রীর হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে স্বামীর সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2022   Monday

প্রাক্তন স্ত্রী মনিকা আক্তার ও ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরকে গ্রেফতার ও বিচারের দাবীতে সোমবার সাংবাদ সন্মেলন করেছেন প্রাক্তন স্বামী মোস্তাফিজুর রহমান। একই সাথে তিনি তার জীবনের নিরাপত্তারও দাবী জানিয়েছেন।


রাঙামাটি শহরের বনরূপাস্থ স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলন আমানতবাগ কলেজ গেইট এলাকাবাসী মোস্তাফিজুর রহমান ছাড়াও এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন টিটু, মানবাধিকার রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ কাওসার আলী, এলাকাবাসী শ্যামল চৌধুরী, মোঃ ইসমাইল, মোঃ জহির ও মনির হোসেন।


মোস্তাফিজুর রহমান তার লিখিত বক্তব্যে দাবী বলেন, তার প্রাক্তন স্ত্রী মনিকা আক্তার ও তার প্রেমিক রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফারুক আহমেদ সাব্বিরসহ তাদের ক্যাডারদের সাথে নিয়ে গেল বছর ২৯ জুলাই তাকে হত্যার উদ্দেশ্যে রাতে হামলা চালায়। কিন্তু ভাগ্যক্রমে দীর্ঘদিন চিকিৎসা শেষে মৃত্যু মুখ থেকে ফিরে আসেন। এই ঘটনার প্রেক্ষিতে রাঙামাটি কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করার পর তার প্রাক্তন স্ত্রী মনিকা আরো বেপরোয়া হয়ে প্রেমিক সাব্বিরকে দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন।


সংবাদ সন্মেলন থেকে অতিদ্রুত মনিকা ও তার প্রেমিক সাব্বিরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে মনিকা আক্তার ও ফারুক আহম্মেদ সাব্বিরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ