• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2022   Tuesday

"টেকসই আগামীর জন্য  জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিলাইছড়িতে  আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে ।  

 

বিলাইছড়ি উপজেলা  প্রশাসন ও উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে এবং  জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার  আয়োজন করা হয়। র‍্যালীতে সরকারি দপ্তরসমূহ ছাড়াও লিন প্রকল্প ও এসআইডি,সিএইচটি (ইউএনডিপি) প্রকল্প তাদের নিজ ব্যানারে অংশগ্রহন করে। 
 
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা`র সভাপতিত্বে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ শারদুল দাশ,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, লিন প্রকল্প, জুম ফাউন্ডেশন এর উপজেলা সমন্বয়কারী শুভ্র প্রদীপ খীসা ও এসআইডি, সিএইচটি, ইউএনডিপি এর উপজেলা ফ্যাসিলিটেটর জয় খীসা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাতীয় মহিলা সংস্থা`র সাঁট-মূদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাধন তঞ্চঙ্গ্যা।
 
বক্তারা বলেন, শুধু দিবসটি আসলে জাঁকজমকভাবে পালন করলে হবেনা। যার যার পরিবারে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে দেশও এগিয়ে যাবে। এবং  একটি সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্র তথা পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ