• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু উদযাপন উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রস্তুতিসভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2022   Thursday

 

 

 

পাহাড়ে ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী।  এসময় জেলা পরিষদের সদস সবির কুমার চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য আব্দুর রহিম, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য নিউচিং মরিমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য ঝর্না খীসা, সদস্য আছমা বেগম, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টীর সাংস্কৃতিক ইন্সটিটিউ এর পরিচালক রণেল চাকমাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় আগামী সোমবার (৪ এপ্রিল) বিকাল ৪টায় রাঙ্গামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ হতে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্টীর সাংস্কৃতিক ইন্সটিটিউ পর্যন্ত র‌্যালি ও রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্টীর সাংস্কৃতিক ইন্সটিটিউ প্রাঙ্গণে র‌্যালি উত্তর আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়। এছাড়া রাঙামাটিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল সম্প্রদায় ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ