• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

কাউখালীতে প্রধানমন্ত্রীর দেওয়া গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2022   Saturday

শনিবার রাঙামাটির কাউখালী উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। স্বাধীনতার ৫০ বছর পর সরকারী কোন উদ্ধর্তন কমকর্তা কাউখালী উপজেলার দূর্গম ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়া ও বামাছড়ি এলাকা পরিদর্শনে গেলেন। এসময় এলাকাবাসী জেলা প্রশাসককে পেয়ে  আনন্দে আত্নহারা হয়ে উঠেন।

 

জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়া ও বামাছড়ি এলাকায় প্রধানমন্ত্রীর দেওয়া গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন ও এবং এলাকার অবস্থা  দেখতে যান। এ সময় তিনি কিছু দরিদ্র জনগনের মধ্যে শুকনো খাবার ও নগদ অথ বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম চৌধুরী,কাউখালী উপজেলা নিবাহী অফিসার নাজমুন আরা সুলতানা, এসি ল্যান্ড মোহামদ জামসেদুল আলম, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা, ডাবুয়া বৃক্ষভানুপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবু দেব জোতি চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। পরে তিনি বামাছড়ি এলাকায় অবস্থিত ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ পরিদশন করেন।

 

জেলা প্রশাসক বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার ঘোষনা দেশে একটি পরিবারও গৃহহীন অবস্থায় থাকবে না। গৃহহীন ছাড়া যেসব পরিবার আছে সকল পরিবারকে গৃহ নিমান করে দেওয়া হবে।


তিনি আরো বলেন,  ইউনিয়নের অবহেলিত যেসব এলাকা রয়েছে সে গুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প হাতে নেয়া হবে। বিশেষ করে একজন রোগী পরিবহন এবং জনসাধারন চলাচলের জন্য ভালো কোন  রাস্তা নেই, নেই বিদ্যুৎ  ব্যবস্থা। এসব বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ