• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

কাউখালী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে অসপারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2022   Sunday

রাঙামাটির কাউখালী সরকারি ডিপ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে অধ্যক্ষ পদ থেকে অসপারণের দাবিতে রোববার  মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।


কাউখালী সরকারি ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রবৃন্দ ব্যানারে  কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা প্লে কার্ডে শিক্ষার্থীদের  কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় বন্ধ করে তা ফেরৎ দেওয়া, দুর্নীতি পরায়ন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্রæত অপসারণ, অধ্যক্ষ দ্বারা সম্মানিত শিক্ষকদের হয়রানি বন্ধ, শিক্ষার সুষ্ট পরিবেশ নিশ্চিত করার দাবী জানান।


আগে  গেল ২৯ মার্চ  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্যের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির দুই তৃত্বীয়াংশ শিক্ষক তাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জাতীয়করণের কাজে নিয়ে আর ফেরত না দেওয়া, তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা, একদাশ শ্রেণিতে ভর্তি ফরম ও উপবৃত্তির ফরম বিরতণে অবৈধভাবে টাকা নেওয়া সহ বিভিন্ন অভিযোগ এনে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা এর কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি অবহিত করতে অনুলিপি দেওয়া হয়েছে কলেজের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি চিংকিউ রোয়াজা এবং উপজেলা চেয়ারম্যান সামশুদোহা চৌধুরীকেও।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ