• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বিলাইছড়িতে কর্মশালা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022   Monday

সোমবার  বিলাইছড়ি  উপজেলায় প্রধানন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ভার্চুয়ালী প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালা উদ্বোধন করেন। 
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন, সকলের মতামতের ভিত্তিতে সমস্যা চিহ্নিত করা হলে রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণে কার্যকর ভুমিকা রাখবে।
 
এ সময় কর্মশালায়  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, বীর মুক্তি যোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি   ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
 
কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  উপজেলা নির্বাহী অফিসার। এতে ১০ টি গ্রুপে ভাগ হয়ে সমস্যা চিহ্নিত  ও পরিকল্পনা বাস্তবায়নের   তথ্য তুলে ধরা হয়। 
 
উদ্যোগ গুলো হলো পল্লী সঞ্চয় ব্যাংক,আশ্রয়ণ প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী,নারীর ক্ষমতায়ন,সবার জন্য বিদ্যুৎ,কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মূলতঃ এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ