• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

বিলাইছড়িতে হেডম্যান ও কার্বারী সম্মেলন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2022   Thursday

বৃহস্পতিবার (৩০ জুন)  বিলাইছড়িতে সেনা জোনের আয়োজনে হেডম্যান ও কার্বারীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
 
 বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনাজোনের (৬ বীর) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি  জোনের নতুন দায়িত্ব গ্রহণকারী (৩২ বীর) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবীব রাজিব পিপিএম, পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী  কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বিলাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর  ও সিএইচটি নেটওয়ার্ক  ও হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা প্রমূখ।
 
এ সময় জোন কমাণ্ডার সকল হেডম্যান ও কার্বারীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি জোনের আওতাধীন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা  পরিস্থিতি সম্পর্কে অবগত হন। হেডম্যান ও কার্বারীরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা ও এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে তাদের অভিব্যক্তি উপস্থাপন করেন।  সম্মেলন শেষে উপস্থিত সকলের মাঝে সেনাজোন থেকে প্রত্যেককে ছাতা  বিতরণ করা হয়।
 
জোন কমান্ডার  লেঃ কর্ণেল মোঃ আহসান হাবীব রাজিব হেডম্যান ও কার্বারীদের উদ্দেশ্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি, সম্প্রতি ও উন্নয়নের লক্ষে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, বিলাইছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকা শান্তি ও সম্প্রতি উন্নয়নে বদ্ধ পরিকর। হেডম্যান ও কার্বারী তাদের এলাকার সঠিক  পরিস্থিতির সম্পর্কে তথ্য দিয়ে সহযোগীতা দিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যথা সময়ে  যথাযথ ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 

ads
ads
আর্কাইভ