• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

রাঙামাটিতে ১১ ফুট লম্বা আকৃতির অজগর সাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2015   Monday

সোমবার রাঙামাটির মগবান ইউনিয়নের বড়াদমের মোড়ঘোনা এলাকা থেকে ১১ ফুট লম্বা আকৃতির প্রায় ১৪ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী।

এলাকাবাসীরা জানায়, সোমবার রাঙামাটির মগবান ইউনিয়নের বড়াদমের মোড়ঘোনা এলাকার জঙ্গল থেকে প্রায় ১১ ফুট লম্বা আকৃতির প্রায় ১২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে এলাকাবাসী। এসময় মেয়ে অজগর সাপটি ডিম পেড়ে তাপ দিচ্ছিল। খবর পেয়ে দৈনিক প্রথম আলোর রাঙামাটির অফিসের ফটোসাংবাদিক সুপ্রিয় চাকমা ও তার কয়েকজন বন্ধুসহ সেখানে অজগর সাপটি দেখতে যান। পরে তিনি ও তার বন্ধুরা মোট ১৪শ টাকা দিয়ে অজগরটি কিনে নেন। পরে রাঙামাটি শহরের প্রধান বন সংরক্ষক কার্যালয়ে সাপটি নিয়ে এসে পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ সামসুল আযমের কাছে হস্তান্তর করেছেন। বন বিভাগের কর্তৃপক্ষ বিকালের দিকে উদ্ধারকৃত অজগর সাপটি কাপ্তাইয়ের জাতীয় উদ্যোনে উন্মুক্ত করেছে।

ফটোসাংবাদিক সুপ্রিয় চাকমা জানান, বড়াদমের মোড়ঘোনা এলাকা থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধারের খবর পেয়ে তিনিসহ কয়েকজন বন্ধু মিলে ছুটে যান। এসময় তারা এলাকাবাসীদের কাছ থেকে তারা ১৪শ টাকা দিয়ে ক্রয় করে পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের কর্তৃপক্ষের কাছে অজগর সাপটি হস্তান্তর করেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ আনোয়ার হোসেন সরকার সত্যতা স্বীকার করে জানান, প্রায় ১১ ফুট লম্বায় মেয়ে অজগর সাপটি কাপ্তাইয়ের জাতীয় উদ্যোনে ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, সাধারন এদেশে দুই জাতের অজগর দেখতে পাওয়া যায়। সেগুলো হল গর্মী ও গোলবাহার। এর মধ্যে গোলবাহার অজগর সাপের ইতোমধ্যে দেখা যায় না। তবে এ অঞ্চলের গর্মী জাতের অজগর সাপের রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ