• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ে সাংগ্রাই উৎসব পালন

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2017   Saturday

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার রাঙামাটির কাপ্তাইয়ে পালিত হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই বা জলকেলি উৎসব। পুরাতন বছরের সবরকম দুঃখ, কষ্ট, গ্লানি ও জরাজীর্ণ ধুয়ে-মুছে ফেলতে প্রতি বছরের ন্যায় এ বছরও সাংগ্রাই উৎসবের আয়োজন করা হয়।

 

চিৎমরম বৌদ্ধ বিহার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ ঊষাতন তালুকদা। সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির আহবায়ক খাইস্যা অং মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মংনুছিং মারমা,বিএনপি’র কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, শিক্ষাবিদ মংসানু চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, , সাংগ্রাই উদ্যাপন কমিটির উপদেষ্টা অংছাই মারমা। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, এএসপি (সার্কেল) আসলাম ইকবাল, আবাসিক প্রকৌশলী আসফাকুর রহমান মুজিব প্রমূখ উপস্থিত ছিলেন ।


প্রথম পর্বের অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে সাংগ্রাইয়ের মূল আকর্ষণ পানি খেলা বা জলকেলি উৎসবের শুভ উদ্বোধন করেন। এরপর শুরু হয় ঐতিহ্যবাহী পানি খেলা। পানি খেলা মূলত অবিবাহিত তরুন-তরুনীরা একে অপরকে পানি ছিটিয়ে ভিজিয়ে দেয়। এতে বিগত বছরের সকল পাপ ও জরাজীর্ণ ধুয়ে-মুছে যায় বলে তাদের বিশ্বাস। এ অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার জন্য উৎসব কমিটি একটি নির্ধারিত স্থানে পানি খেলার ব্যবস্থা করে। কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ চত্বরে এই উৎসব চলে।


একদিকে তরুণী অপর দিকে তরুনরা মুখোমুখি দাঁড়ায়। পানি ছিঁটানোর জন্য ছোট ছোট ডিঙ্গি নৌকায় পানি ভর্তি করে রাখে। এরপর বাঁশি বাজার সাথে সাথে চলে পরষ্পর পরষ্পরকে পানি ছিঁটানো। অনেক সময় পর্যন্ত এ খেলা চলার পর এক দলের খেলা শেষ হলে আরেক দলের খেলা শুরু হয়। জনশ্র“তি রয়েছে, জলকেলি উৎসবের মাধ্যমে মারমা যুবক-যুবতীদের একে অন্যের সহচর্যে আসার সুযোগ হয়। এসময় তারা তাদের প্রিয় মানুষটিকে বেছে নেওয়ার কাজটিও সফলভাবে করে নেয়। সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষনীয় পানি খেলা দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর উৎসবস্থলে সমবেত হয়।


এছাড়া পুরো আধিবাসী এলাকাতে চলে পানি ছিঁটানো উৎসব। পনি খেলার উৎসব দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক দেশী-বিদেশী পর্যটক কাপ্তাইয়ের চিৎমরমে ভিড় জমায়। শুধু যে মারমা সম্প্রদায় এ উৎসব পালন করছে, তা নয়। এর সাথে পার্বত্য জেলার বিভিন্ন আধিবাসী জনগোষ্ঠী ও বাঙ্গালীরা এই উৎসবে যোগ দেয়। ফলে এটি আর আধিবাসীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই উৎসব পরিনত হয় পাহাড়ী-বাঙ্গালীর মিলনমেলারও।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ