• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    
 
ads

সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2018   Friday

পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি’র সম্পাদক-প্রকাশক এ কে এম মকছুদ আহমেদের রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাঙামাটির বিভিন্ন মসজিদে দোয়া করা হয়।


বুধবার রাত নয়টার দিকে শহরের জেল রোডের সম্মুখস্থ নিজ বাসভবনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। এতে তাঁর মাথা ও নাক ফেটে যায়। নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। অবস্থার অবনতি ঘটলে রাত দেড়টায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা জানান, তিনি দ্বিতীয়বারের মত স্ট্রোক করেছেন। বর্তমানে ম্যাক্স হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রবীন এই সাংবাদিক।


অসুস্থ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের দ্রুত রোগ মুক্তি কামনায় শুক্রবার জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ, কাঁঠালতলি জামে মসজিদ, বনরূপা জামে মসজিদ,হযরত আবদুল্লাহ ফকির(রহঃ) জামে মসজিদ, পুরাতন বাস স্টেশন জামে মসজিদ, শান্তিনগর জামে মসজিদ, আমানতবাগ জামে মসজিদ, পুরানপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন মসজিদেও মকছুদ আহমেদের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।


পরিবারের পক্ষ থেকে মকছুদ আহমেদের দ্রুত রোগ মুক্তি কামনায় সকলকে দোয়া করার বিশেষ অনুরোদ জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ