• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি বেতারের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন

পুলিন চাকমা,বরকল (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2018   Friday

সংবাদদাতাদের রির্পোটের মান উন্নয়ন,পারষ্পরিক সমন্বয় সাধনসহ বাংলাদেশ বেতারের দিক নির্দেশনা প্রদানের লক্ষে বৃহষ্পতিবার রাঙামাটিতে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের বনরুপাস্থ রেইনবো রেষ্টুরেন্টে রাঙামাটি বেতারের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্বাতা প্রধান মোঃ নুরুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের রাঙামাটি কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী ভাস্কর দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি বেতার কেন্দ্রের জেলা প্রতিনিধি ও সংবাদদাতা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ।


অনুষ্ঠান শুরুতে র্বাতা প্রধান নুরুল আমিন ও আঞ্চলিক প্রকৌশলী ভাস্কর দেওয়ানকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে রাঙামাটি কেন্দ্রের সংবাদদাতা এসোসিয়েশনের পক্ষ থেকে বার্তা প্রধানকে ক্রেষ্ট প্রদান ও সংবাদ পাঠক ও অনুবাদকদের পক্ষ থেকে উপহার সামগ্রি প্রদান করা হয়। পরে রাঙামাটি জেলার ১০ উপজেলার সংবাদদাতাদের সাথে পরিচিতি ও কুশল বিনিময় সহ বেতারের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন রাঙামাটি কেন্দ্রের বার্তা প্রধান মোঃ নুরুল আমিন। এ সময় উপজেলার সংবাদদাতারা বিভিন্ন সমস্যা সম্ভাবনা বেতন ভাতা বৃদ্ধি সহ পাহাড়ী ভাতা দেয়ার জন্য দাবী জানান।


অনুষ্ঠানে বরকল উপজেলা সংবাদদাতা পুলিন বিহারী চাকমা জুরাছড়ি উপজেলা সংবাদদাতা সুমন্ত চাকমা লংগুদু উপজেলা সংবাদদাতা মোঃ ওমর ফারুক মুছা কাপ্তাই উপজেলা সংবাদদাতা ঝুলন দত্ত বিলাইছড়ি উপজেলা সংবাদদাতা পুলক চক্রবর্তী রাজস্থলী উপজেলা সংবাদদাতা চাউচিং মারমা কাউখালী উপজেলা সংবাদদাতা মোঃ জসীম উদ্দিন ও নানিয়ারচর উপজেলা সংবাদদাতা শিপ্রা দেবী সহ সংবাদ পাঠক পাঠিকা,অনুবাদক ও শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ