• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

রাঙামাটি ক্রীড়াঙ্গন এবং উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা
অর্থ সংকট ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে রাঙামাটি ক্রীড়াঙ্গন পিছিয়ে রয়েছে

উচিংছা রাখাইন কায়েস,রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2018   Monday

রাঙামাটির ক্রীড়াঙ্গন পিছিয়ে থাকার প্রধান কারণ হচ্ছে অর্থ সংকট এবং আমলাতান্ত্রিক জটিলতা । এছাড়া স্থানীয় স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর যথাযথ সহযোগিতার অভাব, স্থানীয় ক্লাবগুলোর চরম দুর্দশার কারণে জেলার ক্রীড়াঙ্গন এগিয়ে যেতে পারছে না।


সোমবার রাঙামাটিতে সংকটে রাঙামাটি ক্রীড়াঙ্গন এবং উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ গ্রহনকারী বক্তারা এসব  অভিযোগ করেছেন।


সভায় বক্তারা রাঙামাটির ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যে কোনভাবে অর্থ সহায়তা বৃদ্ধি, মাঠে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন, স্থানীয় ক্লাবগুলোকে চাঙ্গা এবং স্থানীয় স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানগুলোকে যথাযথ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবেও বলে পরামর্শ দেন।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে রাঙামাটি জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বিজয় ধর। মুক্ত আলোচনায় অংশ নেন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সনাক রাঙামাটি শাখার সভাপতি অমলেন্দু হাওলাদার, জেলার প্রবীণ সাংবাদিক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম সামসুল আলম ,রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতিয়ার, জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য কিংসুক চাকমা, ক্রীড়া সংগঠন অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ জেলা ক্রীড়া ব্যক্তিত্বরা ।


সভায় মূল প্রবন্ধ পাঠ করেন, সংগঠনটির অর্থ সম্পাদক মঈন উদ্দীন বাপ্পী। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ-সভাপতি উচিংছা রাখাইন কায়েস। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক দীপ্ত হান্নান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ